স্টাফ রিপোর্টার: জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানের ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে রূপগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা
সোমবার (৫ আগস্ট) সকালে রূপগঞ্জের পূর্বাচল ৩০০-ফিট সড়ক থেকে শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ মোটরসাইকেল শোভাযাত্রাটি। মোটরসাইকেল শোভাযাত্রায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ ব্যাপক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মোটরসাইকেল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিন্নত আলী,রূপগঞ্জ উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শামিম ভূঁইয়া,রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজান সহ আরো অনেকেই।