1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রূপগঞ্জে  সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর ১৩ তম শাহাদাত বার্ষিকী পালিত

  • আপডেট : সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৯.৩০ পিএম
  • ৯০ Time View

স্টাফ রিপোর্টার: বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর ১৩ম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। 

এ উপলক্ষে সোমবার( ৪ আগস্ট) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চনের বিরাব খালপাড় এলাকায় বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির,নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন,থানা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন,নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সভাপতি আমিরুল ইসলাম ইমন,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুমসহ রূপগঞ্জ থানা, কাঞ্চন পৌর বিএনপিও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, মতিন চৌধুরী ওয়েলফেয়ার ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মরহুম আব্দুল মতিন চৌধুরীর  সমাধিতে শ্রদ্ধা জানাতে পুস্পস্তবক অর্পন করেন।পরে মতিন চৌধুরীর জীবনী নিয়ে আলোচনাসভা শেষে উনার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আলোচনাসভায় বক্তারা বলেন, মতিন চৌধূরী ছিলেন রূপগঞ্জের বিএনপির প্রতিষ্ঠাতা ওআধুনিক রূপগঞ্জের স্বপ্ন দ্রষ্টা। তিনি শুধু রূপগঞ্জের নয় সারাদেশের জন্য একজন নিবেদিত প্রাণ  ছিলেন। তিনি বেচে থাকলে দেশে আরো উন্নতি হতো। রূপগঞ্জবাসী আজীবন উনাকে স্মরন রাখবেন।

উল্লেখ্য, আব্দুল মতিন চৌধুরীর ২০১২ সালে ৪ আগষ্ট রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে মৃত্যু বরণ করেন।

তিনি নারায়গঞ্জ-১ রূপগঞ্জ আসন থেকে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হোন। তিনি সরকারের স্বরাষ্ট্র ও  বস্ত্র ও পাটমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com