1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
Title :
কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪ গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে বহিরাগতদের হামলা নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা

চার মাসে বাণিজ্য ঘাটতি প্রায় তিন গুণ

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১, ৮.২৩ এএম
  • ৪২৩ Time View

করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রেকর্ড পরিমাণ আমদানি বেড়েছে দেশে। কিন্তু যে হারে আমদানি বেড়েছে সেই অনুযায়ী রফতানি ও রে‌মিট্যান্স আয় বা‌ড়ে‌নি। যার কারণে বৈদেশিক বাণিজ্যের ঘাটতি ব্যাপক হারে বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক লেনদেনের চলতি হিসাবে ভারসাম্যের (ব্যালেন্স অব পেমেন্ট) ওপর করা হালনাগাদ প্রতিবেদনের তথ্য বলছে, চল‌তি ২০২১-২২ অর্থবছরে প্রথম চার মা‌সে (জুলাই-অক্টোবর) দুই হাজার ৩৯০ কোটি (১৩.৯০ বিলিয়ন) ডলারের বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়েছে। এই অংক গত বছরের একই সময়ের চেয়ে ৫১ দশমিক ৪২ শতাংশ বেশি। গত অর্থবছরের এ চার মাসে আমদানি হয়েছিল এক হাজার ৫৭৮ কোটি ৪০ লাখ ডলারের পণ্য।
চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে ইপিজেডসহ বিভিন্ন ধরনের পণ্য রফতানি করে এক হাজার ৪৮০ কোটি ১০ লাখ (১৪.৮০ বিলিয়ন) ডলার আয় করেছে বাংলাদেশ। যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২০ দশমিক ৪৫ শতাংশ বেশি।

এ হিসাবে চলতি অর্থবছরের চার মাসে পণ্য বাণিজ্যে সার্বিক ৯০৯ কোটি ৯০ লাখ (৯.০৯ বিলিয়ন) ডলারের বাণিজ্য ঘাটতিতে পড়েছে বাংলাদেশ। দেশীয় মুদ্রায় ঘাটতির এ পরিমাণ ৭৮ হাজার কোটি টাকা। যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ৬২ শতাংশ বেশি। অর্থাৎ, প্রায় তিন গুণ বেশি। গত অর্থবছরে একই সময়ে বাণিজ্য ঘাটতি ছিল ৩৪৯ কোটি ৬০ লাখ ডলার।

সেবা খাতের ঘাটতি ১৯৭ কো‌টি ৪০ লাখ ডলার

বিমা, ভ্রমণ ইত্যাদি খাতের আয়-ব্যয় হিসাব করে সেবা খাতের বাণিজ্য ঘাটতি পরিমাণ করা হয়। করোনাকালীন সময়ে মানুষ ভ্রমণ কম করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com