1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
Title :
আম মৌসুমে শনিবারও খোলা থাকবে রাজশাহীর আম বাজারসংলগ্ন ব্যাংক শাখা প্রিপেইড মিটার গ্রাহকদের মিটার আপডেটের নির্দেশ বিদ্যুৎ বিভাগের চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ৬ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস লভ্যাংশ ঘোষণা করেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ২০২৫ সালের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি ইসলামিক ফাইন্যান্স অপহরণ ও মুক্তিপণ আদায়ের দায়ে ফতুল্লা থানা কৃষকদলের আহ্বায়ক জুয়েল আরমানকে আইনের আওতায় এনে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি আপনিই কি অপো ক্যাম্পাসের আগামী দিনের লিজেন্ড! লক্ষ্যপূরণে যুক্ত হোন অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে ইসলামী ব্যাংকের সাথে বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড-এর কর্পোরেট চুক্তি স্বাক্ষর

আইএফআইসি ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১০.৪৯ এএম
  • ৬৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ১৪১৪টি শাখা-উপশাখা নিয়ে দেশের বৃহত্তম ব্যাংক, আইএফআইসি ব্যাংক পিএলসি এর অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) পুরানা পল্টনস্থ আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।

আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন জনাব কাজী মোঃ মাহবুব কাশেম এফসিএ, জনাব মো: গোলাম মোস্তফা ও জনাব মুহাম্মদ মনজুরুল হক। উক্ত সম্মেলনে উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ,
প্রধান কার্যালয়ের কর্মকর্তারা ও দেশের ১৮৯ টি শাখার ব্যবস্থাপকেরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান জনাব মো. মেহমুদ হোসেন বলেন, আইএফআইসি ব্যাংক-এ সুশাসন নিশ্চিত হওয়ায় গ্রাহকদের মাঝে আস্থা ফিরে এসেছে। ইতোমধ্যে আইএফআইসি ব্যাংক এর আমানতের পরিমাণ একান্ন হাজারকোটি টাকা ছাড়িয়েছে। সিনিয়র ম্যানেজমেন্ট ও সকল পর্যায়ের কর্মকর্তারা স্বচ্ছতা ও জবাবদিহিতা ভিত্তিক পরিচালনা নিশ্চিত করছে বলেই উন্নয়নের ধারাবহিকতা অক্ষুন্ন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে উদ্বোধনী বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা। এ সময় তিনি টেকসই ব্যাংক হিসেবে গড়ে তুলেতে স্থায়ী প্রবৃদ্ধি ও কমপ্লায়েন্স নিশ্চিতে গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দক্ষ কর্মকর্তা তৈরীতে ব্যাংকের বিভিন্ন উদ্যোগের কথাও উল্লেখ করেন।

পরিচালনা পর্ষদের উপস্থিত সদস্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন জনাব কাজী মোঃ মাহবুব কাশেম এফসিএ, জনাব মো: গোলাম মোস্তফা ও জনাব মুহাম্মদ মনজুরুল হক। এ সময় বক্তারা প্রথম জেনারেশনের ব্যাংক হিসেবে
আইএফআইসি এর শক্তিশালী ভিত্তি সমূহ নিয়ে আলোচনা করেন ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বিস্তারিত দিক নির্দেশনা দেন।

অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে ব্যাংকের চিফ ফিন্যান্সিয়াল অফিসার জনাব দিলিপ কুমার মন্ডল ২০২৫ সালের জানুয়ারি-জুলাই মাসের সার্বিক ব্যবসায়িক তথ্যচিত্র উপস্থাপন করেন। পরিশেষে প্রশ্ন-উত্তর পর্বের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী আয়োজিত এ ব্যবসায়িক সম্মেলন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com