রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামগামী ট্রেনের ধাক্কা, কুমিল্লায় বাস দুর্ঘটনায় ১২ জন নিহত মাধবপুরে পিকআপ উল্টে খালে নারী-শিশুসহ ৪জন নিহত ঢাকা-সিলেট মহাসড়কে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ নিহত আনিস আলমগীরসহ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ইসরায়েলের পারমাণবিক প্রকল্পে ইরানের পাল্টা হামলা, আহত শতাধিক কারাগারে ঈদে বিশেষ খাবারে সাবেক আইজিপি, মেয়র আইভি ও মমতাজরা ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ ভাসমান ১৭০ মিলিয়ন ব্যারেল ইরানি তেল, বাজারে স্বস্তির আভাস ঈদ উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে কবর জিয়ারত তারেক রহমানের প্রধানমন্ত্রীর পরিবার ও ড. ইউনূসের মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময়

রাশিয়ায় ৪৯ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২৭ Time View

রাশিয়ার ফার ইস্ট অঞ্চলের আমুর প্রদেশে ৪৯ জন আরোহী নিয়ে একটি এএন-২৪ যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা।

আমুর অঞ্চলের গভর্নর ভাসিলি অর্লভ জানান, বিমানটি ব্লাগোভেশচেনস্ক শহর থেকে টিন্ডা অভিমুখে যাত্রা করেছিল। ৫৭০ কিলোমিটাে দীর্ঘ এই ফ্লাইটে মোট ৪৩ জন যাত্রী ছিলেন, যার মধ্যে ৫ জন শিশু। এছাড়া ফ্লাইটটিতে ৬ জন ক্রু সদস্য ছিলেন। খবর আরটির। 

জরুরি পরিষেবাগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, গন্তব্য থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ এবং আগুনের চিহ্ন শনাক্ত করা হয়েছে। হেলিকপ্টার থেকে পর্যবেক্ষণ করে এসব চিহ্ন পাওয়া যায়।

উদ্ধারকারী দল ঘটনাস্থলে রওনা হয়েছে এবং দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছে। এখন পর্যন্ত হতাহতের সংখ্যা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল একটি অ্যান্টোনভ এএন-২৪, যেটি প্রথম তৈরি হয় ১৯৫০-এর দশকে। এটি সাধারণত যাত্রী ও কার্গো পরিবহনে ব্যবহৃত হয়। বহু বছর ধরে ১ হাজারের বেশি ইউনিট উৎপাদন করা হয়েছে, তবে বর্তমানে এটি রাশিয়ার কিছু এলাকায় সীমিত ব্যবহারে রয়েছে।

বিমানটি আঙ্গারা এয়ারলাইন্স পরিচালিত ছিল, যারা রাশিয়ার ফার ইস্ট ও পূর্ব সাইবেরিয়া অঞ্চলে বিভিন্ন রুটে ফ্লাইট পরিচালনা করে থাকে।

দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। দেশজুড়ে এ দুর্ঘটনায় গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS