1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
Title :
সিলেটে বাড়িওয়ালা মালিক দম্পতি খুন, অন্তরালে গৃহকর্মীর প্রেম কুষ্টিয়ায় নকল সিগারেটের কারখানায় অভিযান, ২ কোটি টাকার সিগারেট জব্দ স্বাধীনতা বিরোধী ও মৌলবাদের উত্থান রোধ করতে হবে নিউইয়র্কে জেএফকে বাংলাদেশি ওয়ার্কার্স ওয়েলফেয়ারের অভিষেক দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস টেকনো মেগাপ্যাড ২ এখন বাংলাদেশের বাজারে, বড় ডিসপ্লে, এআই ফিচার ও মাল্টি-ডিভাইস কানেক্টিভিটির উন্নত অভিজ্ঞতা নিয়ে

কমিউনিটি ব্যাংক এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট এর সঙ্গে স্ট্রাটেজিক ব্যবসা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

  • আপডেট : বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ২.৫৮ পিএম
  • ৮৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট এর অঙ্গীভ‚ত প্রতিষ্ঠান- দ্য ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকা এর সঙ্গে স্ট্রাটেজিক ব্যবসা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই, ২০২৫) শেরাটন ঢাকাতে এ চুক্তি হয়।

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব কিমিয়া সাআদত এবং দ্য ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকার জেনারেল ম্যানেজার জনাব স্টেফেন মাসে, স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের হেড অব করপোরেট ব্যাংকিং অ্যান্ড হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম; হেড অব কার্ডস জনাব জাহির আহমেদ; হেড অব এডিসি অ্যান্ড হেড অব এমডি’স কোঅর্ডিনেশন টিম জনাব মো. মামুন-উর রহমান, ওয়েস্টিন ঢাকার সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর ও শেরাটন ঢাকার সেলস অ্যান্ড মার্কেটিং ইনচার্জ জনাব মামুনুর রহমান সুমন; সেলস এর ক্লাস্টার ডিরেক্টর জনাব ইস্কান্দার রাজু; অ্যাসিস্টেন্ট ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার নুসরাত ফারজানাসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

চুক্তি অনুযায়ী, কমিউনিটি ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা দ্য ওয়েস্টিন ঢাকা এবং শেরাটন ঢাকায় বিশেষ অফার এবং বাই ওয়ান-গেট ওয়ান (বোগো) ডিলসহ অগ্রাধিকারভিত্তিক সুবিধা উপভোগ করবেন; যা ব্যাংকের গ্রাহকদের স্বাচ্ছন্দ আনয়নে ভ‚মিকা রাখবে।

এই অংশীদারিত্ব প্রিমিয়াম পার্টনারের সাথে কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে ব্যাংকটির গ্রাহকগণের জন‍্য সাশ্রয়ী এবং লাইফস্টাইল সংবলিত সুবিধা প্রদানের জন্য কমিউনিটি ব্যাংক প্রতিশ্রতিবদ্ধ ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com