1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে মুন্নু সিরামিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে উত্তরা ব্যাংক সাউথইস্ট ব্যাংক পিএলসি চুয়াডাঙ্গা শাখায় বিদায় ও বরণ জহির হাসানকে বিদায়, নতুন শাখা প্রধান হিসেবে যোগ দিলেন শেখ তারিকুল ইসলাম ভিভোর সেরা ডিলে ঈদের সেরা আনন্দ দেশের সর্ববৃহৎ আইকনিক অফিস ভবন নির্মাণে ৩ পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি স্বাক্ষর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, সরকারের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা ও উপনেতা এবং চিফ হুইপ বরাবর ইসলামী সমাজের আমীর সাহেবের চিঠি প্রদান বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানির টেকসই সমাধানে নতুন উদ্যোগ ‘সাওয়াব’

অনুমোদন ছাড়াই প্রবাসীরা ১০ হাজার ডলার বহন করতে পারেন

  • আপডেট : মঙ্গলবার, ১০ মে, ২০২২, ৯.২২ পিএম
  • ১১০ Time View

এখন থেকে প্রবাসীরা সহজেই দেশের যে কোনো ব্যাংকে বিদেশি মুদ্রার হিসাব খুলতে পারেন। বিদেশ থেকে সেই ব্যাংক হিসাবে যে কোনো পরিমাণ আয় পাঠাতে পারেন। আবার বিদেশ থেকে আসার সময় সঙ্গে নিয়ে আসা নগদ বিদেশি মুদ্রা আনলে তাও ওই হিসাবে জমা রাখা যায়। পাশাপাশি বিদেশে যাওয়ার সময় ১০ হাজার ডলারের সমপরিমাণ মুদ্রা সঙ্গে নেওয়া যায়। এ জন্য বাংলাদেশ ব্যাংকের কোনো অনুমোদনের প্রয়োজন হয় না। শুল্ক কর্তৃপক্ষের কাছেও ঘোষণা দিতে হয় না। তবে ১০ হাজার ডলারের বেশি হলে প্রয়োজনীয় অনুমোদন নিতে হবে।

মঙ্গলবার (১০ মে) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। এ নিয়ে জনসাধারণের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়ায় সেই বিভ্রান্তি দূর করতে এ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যমান বৈদেশিক মুদ্রা লেনদেন ব্যবস্থায় বিদেশে বসবাসরত প্রবাসী ও অনিবাসী ব্যক্তি এ দেশে যেকোনো ব্যাংকের অনুমোদিত ডিলার (এডি) শাখায় প্রাইভেট বিদেশি মুদ্রার হিসাব বা নন-রেসিডেন্ট বিদেশি মুদ্রার আমানত হিসাব খুলে পরিচালনা করতে পারেন। বিদেশ থেকে পাঠানো বিদেশি মুদ্রা বা বিদেশ থেকে বাংলাদেশে আসার সময় সঙ্গে নিয়ে আসা বিদেশি মুদ্রা এই হিসাবে জমা রাখা যায়। বিদেশ থেকে আসা যাত্রী যেকোনো পরিমাণ বিদেশি মুদ্রা বাংলাদেশে আনতে পারেন। সঙ্গে নিয়ে আসা বিদেশি মুদ্রার পরিমাণ সর্বোচ্চ ১০ হাজার ডলার বা সমতুল্য অন্য মুদ্রা হলে শুল্ক কর্তৃপক্ষের কাছে ঘোষণা প্রদানের প্রয়োজন নেই।

এতে আরো বলা হয়েছে, স্থানীয়ভাবে পরিচালিত এসব বিদেশি মুদ্রার হিসাবের স্থিতি অবাধে টাকায় নগদায়ন করা যায়। বিদেশ থেকে আসা প্রবাসী/অনিবাসী ব্যক্তি বাংলাদেশ থেকে যাওয়ার সময় তার হিসাবের স্থিতি থেকে সর্বোচ্চ ৫ হাজার ডলার নোট আকারে এবং হিসাবের স্থিতি থাকা সাপেক্ষে প্রয়োজন অনুযায়ী অন্য বিদেশি মুদ্রা সঙ্গে নিয়ে যেতে পারেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবাসী/অনিবাসী ব্যক্তির নামে পরিচালিত এসব বিদেশি মুদ্রার হিসাবের স্থিতি সুদসহ অবাধে বিদেশে প্রেরণ করা যায়। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কোনো অনুমোদনের প্রয়োজন নেই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com