1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
Title :
সম্মিলিত ইসলামী ব্যাংকের ২০তম পর্ষদ সভা অনুষ্ঠিত বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেমের যাত্রা শুরু শেখ হাসিনা ও পরিবারের তিন সদস্যের নামে রেড নোটিশ জারির আবেদন দুদকের কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি এমপি ওসমান ফারুক গোয়ালমারীর চেয়ারম্যান পদ ঘিরে রাজনৈতিক উত্তাপ, কারাগারে বিএনপির সভাপতি মিজানুর রহমান কোম্পানীগঞ্জে প্রশাসনের অভিযানে ২৫টি ক্রাশার মিল ধ্বংস গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

বিদ্যুৎ বিল সংগ্রহে ‘‘ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং কমিউনিটি ব্যাংক’’ এর মধ্যে চুক্তি স্বাক্ষর

  • আপডেট : বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৫.৪৬ পিএম
  • ১০৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ পশ্চিমাঞ্চলের সব ধরনের বিদ্যুৎ বিল সংগ্রহ করতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির মধ্যে ৩ বছরের জন্য একটি চুক্তি সম্পাদন হয়েছে। সম্প্রতি খুলনা ক্লাবে দুটি প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি হয়।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির আর্থিক বিভাগের মহা-ব্যবস্থাপক জনাব মো. আজিজুর রহমান এবং কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব কিমিয়া সাআদত -এর মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির ডিজিএম (ফাইন্যান্স) জনাব মোঃ আব্দুল খালেক; সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার (কমার্শিয়াল) জনাব শাহীন আক্তার পারভিন; নির্বাহী প্রকৌশলী এবং কোম্পানি সচিব জনাব রুহুল আমিন; ম্যানেজার (অ্যাকাউন্টস) জনাব মোহাম্মদ আফসার হাসান; ডেপুটি ম্যানেজার (ফাইন্যান্স) জনাব মোঃ মোক্তার হাসান; সহকারী ব্যবস্থাপক (হিসাব) জনাব সজল কুমার রায়; সহকারী ব্যবস্থাপক (হিসাব) জনাব রবিউল ইসলাম; সহকারী প্রকৌশলী (কমার্শিয়াল) জনাব হেদায়েত ইসলাম; কমিউনিটি ব্যাংকের হেড অব কর্পোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মোঃ আরিফুল ইসলাম; হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম জনাব মোঃ মামুন উর রহমান, কমিউনিটি ব্যাংকের খুলনা শাখার ব্যবস্থাপক জনাব মোঃ রোকনুজ্জামানসহ অন্যরা।

চুক্তি অনুযায়ী পরবর্তী ৩ বছরের জন্য আবারও পশ্চিমাঞ্চলের প্রিপেইড ও পোস্ট পেইডের বিদ্যুত বিল সংগ্রহ করার দায়িত্ব পেলো কমিউনিটি ব্যাংক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com