1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
Title :
নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর

নতুন বিপিএলের চেষ্টায় বিসিবি, পরামর্শ দিলেন তামিম-মুশফিকরা

  • আপডেট : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩.৩৬ পিএম
  • ৮৯ Time View

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসর স্মরণীয়ভাবে আয়োজন করতে চাইলেও, বিতর্কতায় মোড়ানো টুর্নামেন্ট করেছে বিসিবি। তবে পুরোনো সেই ব্যর্থতা ও সমালোচনাকে পাশ কাটিয়ে বিপিএলকে জনপ্রিয় করতে নতুন শুরুর আশ্বাস দিয়েছেন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির চেয়ারম্যান মাহবুব আনাম ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

যার অংশ হিসেবে গতকাল (সোমবার) তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের মতো তারকা ক্রিকেটারদের কাছ থেকে পরামর্শ নিয়েছে বিসিবি ও বিপিএলের গভর্নিং কাউন্সিল। নিজেদের ভুল শুধরে বিসিবি বিপিএলকে বদলে দিতে চায়। গতকাল মিরপুরে এসেছিলেন তামিম, মুশফিক, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয় ও জাকির হাসানরা। ‘বিপিএল প্লেয়ার্স মাইক’ নামের সভায় ভিডিও কলে তাদের সঙ্গে যুক্ত ছিলেন নাজমুল হোসেন শান্ত–ও।

ক্রিকেটারদের বাইরে সভায় ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বিপিএল চেয়ারম্যান মাহবুব আনাম, সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিম এবং আকরাম খানসহ বিসিবির পরিচালকরা। সভায় বিপিএলের বর্তমান চ্যালেঞ্জ, কোন কোন জায়গায় উন্নতি করা যায় এসব নিয়ে নিজেদের পরামর্শ ও মতামত দিয়েছেন তামিম-মুশফিকরা।

এরপর বিভিন্ন মিডিয়া হাউজের সাংবাদিকদের সঙ্গে বিপিএলের উন্নতি নিয়ে আলোচনা করবে গভর্নিং কাউন্সিল। পরবর্তীতে ক্রিকেট সমর্থক, কোচ, টেকনিক্যাল স্টাফ, পুরোনো ফ্র্যাঞ্চাইজি মালিক, স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গেও আলাপ করার কথা জানা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com