1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ৫৪তম সভা অনুষ্ঠিত দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি টাঙ্গাইলে হেরোইন পাঁচারের দায়ে একজনের যাবজ্জীবন Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

গাজায় যুদ্ধবিরতির জন্য ‘সময় লাগবে’ : কাতার

  • আপডেট : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৬.৫৭ পিএম
  • ৬৫ Time View

গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে সময় লাগবে বলে জানিয়েছে কাতার। দোহায় উভয় পক্ষের পরোক্ষ আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে দেশটি। আজ মঙ্গলবার (৮ জুলাই) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, বিস্তারিত আলোচনা এখনও শুরু হয়নি। একটি চুক্তিতে পৌঁছাতে আরও সময় লাগবে। খবর আল জাজিরার। 

আল-আনসারি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘একটি সাধারণ কাঠামো নিয়ে আলোচনা হচ্ছে, তবে বিস্তারিত আলোচনা এখনও শুরু হয়নি। আমরা আলোচনার কাঠামোতে ব্যবধান কমাতে এবং একটি উপযুক্ত পরিবেশ খুঁজে বের করতে চাই। এখনও কোনো বিস্তারিত বিষয় নিয়ে কথা বলার সময় আসেনি, তবে কিছু ইতিবাচক ধারণা তৈরি হয়েছে। প্রক্রিয়াটি সময়সাপেক্ষ এবং ফলাফল অর্জনের জন্য নির্দিষ্ট সময়সূচি দেওয়া সম্ভব নয়।’

আল-আনসারি জানান, মধ্যস্থতাকারীদের প্রধান লক্ষ্য হলো যুদ্ধ শেষ করার একটি পর্যায়ে পৌঁছানো। এই লক্ষ্যে পৌঁছানোর জন্য আলোচনা প্রক্রিয়াকে শান্ত পরিবেশে রাখা অত্যন্ত জরুরি এবং তথ্য ফাঁস হলে তা আলোচনার গতিপথকে প্রভাবিত করতে পারে। তিনি তথ্য ফাঁসকে ‘দায়িত্বজ্ঞানহীন আচরণ’ হিসেবে আখ্যায়িত করেন।

ইসরায়েলি প্রতিনিধি দলের ক্ষমতা সম্পর্কে মন্তব্য না করলেও মুখপাত্র মাজেদ আল-আনসারি তাদের অংশগ্রহণকে ইতিবাচক বলে উল্লেখ করেন। কাতার আলোচনার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেনি, তবে ইতিবাচক ফলাফল না আসা পর্যন্ত আলোচনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই আলোচনাগুলো এমন এক সময়ে হচ্ছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও গাজায় একটি চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য চাপ দিচ্ছেন। ইসরায়েল ও হামাসের মধ্যে মৌলিক কিছু বিষয়ে এখনও মতবিরোধ রয়েছে। তবে মধ্যস্থতাকারীরা একটি সমঝোতায় পৌঁছানোর বিষয়ে আশাবাদী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com