1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার হরপিুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট র্স্মাট কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১১টি গাঁজা গাছসহ একজন গ্রেপ্তার, ভূঞাপুরে গাঁজা চাষীর স্বপ্নভঙ্গ করল প্রশাসন ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর

নারীদের পাশে থাকার অঙ্গীকার বাফুফের

  • আপডেট : সোমবার, ৭ জুলাই, ২০২৫, ১০.৫১ এএম
  • ৮১ Time View

বাংলাদেশ ফুটবল দলের নারীরা এগিয়ে চলছেন একটু একটু করে। কয়েক বছর আগেও যাদের মাঠে নামাটাই ছিল সবচেয়ে বড় অর্জন, তারা এখন বাংলাদেশকে নিয়ে গেছে এশিয়ার মঞ্চে। টানা দুবার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পাওয়া বাংলার নারীদের চোখ এখন এশিয়ায়।

আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এএফসি নারী এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো এমন গৌবর অর্জন করে আজ সোমবার (৭ জুলাই) দেশে ফেরেন নারীরা। ঋতুপর্ণা-আফিদাদের মাঝরাতেই সংবর্ধনা দেওয়ার আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। রাজধানীর হাতিরঝিলের এম্ফিথিয়েটারে এই সংবর্ধনার ব্যবস্থা করা হয়। সেখানে কথা বলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

দেশের প্রতিটি মানুষ নারী ফুটবল দলের পাশে আছে বলে জানান বাফুফে সভাপতি। সঙ্গে অঙ্গীকার করেন, বাফুফে সবসময় নারীদের পাশে থাকবে। 

তাবিথ আউয়াল বলেন, ‘আমরা ১৮ কোটি মানুষ। এটা একটা বড় টিমওয়ার্ক। আমরা যেভাবে নারী ফুটবলের পিছনে ছিলাম, আগামীতেও থাকব। আমরা ১৮ কোটি মানুষের দল আপনাদের ওপর বিশ্বাস ও আস্থা রাখছি। আপনাদের কথা দিচ্ছি, আমরা আছি। আপনারা এগিয়ে যান। পিছিয়ে থাকলে হবে না। আমরা সমস্ত সাপোর্ট, দোয়া, অভিজ্ঞতা কাজে লাগাব আপনাদের সমর্থন দেওয়ার জন্য।’

এর আগে নিজের বক্তব্যে ঋতুপর্ণা চাকমা সবাইকে তাদের প্রতি বিশ্বাস রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘আজকে যে পর্যায়ে আমরা এসেছি, এটি ছিল একটা টিমওয়ার্ক। ফুটবল কোনো ব্যক্তিগত খেলা না। আমরা বাংলাদেশের মেয়েরা জানি কীভাবে কঠিন পরিস্থিতিতে ফাইট করতে হয়। আপনারা আমাদের ওপর বিশ্বাস রাখবেন। আমরা আপনাদের নিরাশ করব না। আমরা শুধু এশিয়া না, বিশ্বমঞ্চে বাংলাদেশকে নিয়ে যেতে চাই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com