1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
Title :
অপহরণ ও মুক্তিপণ আদায়ের দায়ে ফতুল্লা থানা কৃষকদলের আহ্বায়ক জুয়েল আরমানকে আইনের আওতায় এনে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি আপনিই কি অপো ক্যাম্পাসের আগামী দিনের লিজেন্ড! লক্ষ্যপূরণে যুক্ত হোন অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে ইসলামী ব্যাংকের সাথে বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড-এর কর্পোরেট চুক্তি স্বাক্ষর আইএফআইসি ব্যাংক ও ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের ৪৩তম এজিএম পিছিয়েছে, নতুন তারিখ ১৬ সেপ্টেম্বর সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখছে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস নর্থ আমে‌রিকায় গবর্ণমেন্ট ল্যবরেট‌রি হাই স্কুল এর  প্রাক্তন ছাত্রদের উৎসবমুখর প‌রি‌বে‌শে বনভোজন

কমিউনিটি ব্যাংকের সঙ্গে হোটেল সারিনার ক্রেডিট কার্ড সেবা সংক্রান্ত ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর

  • আপডেট : শনিবার, ৫ জুলাই, ২০২৫, ১২.০৩ পিএম
  • ৭১ Time View


নিজস্ব প্রতিবেদকঃ কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. এর সঙ্গে হোটেল সারিনার, ক্রেডিট কার্ড সেবা সংক্রান্ত সুবিধা প্রদানের জন্য একটি কৌশলগত ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরিত হয়েছে । চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি গত বৃহস্পতিবার (৩ জুলাই, ২০২৫) ঢাকায় কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব কিমিয়া সাআদত এবং হোটেল সারিনার মহা-ব্যবস্থাপক জনাব চান্না একনায়েকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এবং চুক্তিপত্র আনুষ্ঠানিকভাবে বিনিময় করেন।

এই চুক্তির অধীনে, কমিউনিটি ব্যাংকের ক্রেডিট কার্ডহোল্ডারগণ হোটেল সারিনায় বিভিন্ন সুযোগ-সুবিধা উপভোগ করবেন, যার মধ্যে রয়েছে রুম, রেস্টুরেন্ট এবং অন্যান্য পরিষেবার উপর বিশেষ ছাড়। এছাড়াও বছরব্যাপী ‘বাই ওয়ান, গেট ওয়ান’ অফারও পাবেন কমিউনিটি ব্যাংকের ক্রেডিট কার্ডহোল্ডারগণ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের হেড অব বিজনেস ও হেড অব করপোরেট ব্যাংকিং (ব্রাঞ্চ) জনাব ড. মোঃ আরিফুল ইসলাম, হেড অব কার্ডস জনাব জাহির আহমেদ, হেড অব এডিসি ও হেড অব এমডি’স কোঅর্ডিনেশন টিম জনাব মো. মামুন উর রহমান, হোটেল সারিনার মার্কেটিং ডিরেক্টর জনাব সাইয়্যেদ মেহরান
হোসাইনসহ উভয় প্রতিষ্ঠানের সিনিয়র নির্বাহীগণ।

এই চুক্তির আওতায়, প্রিমিয়াম পার্টনারের সাথে কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে ব্যাংকটির গ্রাহকগণের জন‍্য সাশ্রয়ী এবং লাইফস্টাইল সংবলিত সুবিধা প্রদানের জন্য কমিউনিটি ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com