1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

ন্যাশনাল ব্যাংকের নতুন ক্যাম্পেইন ‘উত্তরণ’ এর আনুষ্ঠানিক উদ্বোধন

  • আপডেট : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৬.২৮ পিএম
  • ১১০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আমানত সংগ্রহ, ভোক্তা অর্থায়ন এবং ক্রেডিট কার্ড ক্যাম্পেইনের অংশ হিসেবে ‘উত্তরণ – ঘুরে দাঁড়াই, অটুট বিশ্বাসে’ শীর্ষক এক বিশেষ ক্যাম্পেইন-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে ন্যাশনাল ব্যাংক পিএলসি। উল্লেখ্য, আমানত সংগ্রহ সহ ভোক্তা অর্থায়ন ও ক্রেডিট কার্ডের বিভিন্ন সুবিধা ও সেবা নিয়ে এই ক্যাম্পেইনটি বিশেষ ভাবে সাজানো হয়েছে। মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) ইমরান আহমেদ। সম্প্রতি ন্যাশনাল ব্যাংক তার তৃতীয় সাব-অর্ডিনেটেড বন্ড কর্মসূচির মাধ্যমে সাধারণ গ্রাহকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছে, যা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন বলে তিনি জানান। তিনি আরো বলেন, দেশের ব্যাংকিং খাত নিয়ে নানা ধরনের উদ্বেগ ও সংকটের খবরের মধ্যেও এই সাফল্য আমাদের আশাবাদী করে তোলে এবং প্রমাণ করে যে, এখনো সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস আমাদের প্রতি অটুট রয়েছে। সেই আস্থা ও ইতিবাচক ধারাবাহিকতার ভিত্তিতেই আমরা এনেছি ‘উত্তরণ’ ক্যাম্পেইন—যার লক্ষ্য হলো, আরও ব্যাপকভাবে গ্রাহকসেবা পৌঁছে দেয়া, আর্থিক অন্তর্ভুক্তিকে বেগবান করা এবং ব্যাংকিং খাতকে স্থিতিশীল ও মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করে তোলা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) কাজী কামাল উদ্দিন আহমেদ, মোঃ আব্দুর রহিম এবং মোঃ মেশকাত-উল-আনোয়ার খান, রিটেল ব্যাংকিং ও ফরেন রেমিট্যান্স ডিভিশনের প্রধান ও এসভিপি মিল্টন রায় সহ ব্যাংকের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ। এছাড়াও সারা বাংলাদেশ থেকে ব্যাংকের সকল শাখা ও উপশাখা ব্যবস্থাপক সহ আঞ্চলিক প্রধানগণ এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগদান করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com