1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
Title :
নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর

মেসি-রোনালদোকে ছাড়িয়ে গেলেন হলান্ড

  • আপডেট : শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ৬.৩৫ পিএম
  • ৯২ Time View

সময়ের অন্যতম সেরা ফুটবলার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদো। সম-সাময়িক তো বটেই ইতিহাসেরই অন্যতম সেরা ফুটবলারের তর্কে আছে এই দুজনের নাম। অসংখ্য রেকর্ডে নাম লিখিয়েছেন এই দুই তারকা। এবার মেসি-রোনালদোকে পেছনে ফেলে নতুন এক রেকর্ডে নাম লেখালেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান এই স্ট্রাইকার আর্লিং হলান্ড।

যুক্তরাষ্ট্রে চলমান ক্লাব বিশ্বকাপে খেলছে ম্যানেচস্টার সিটি। গতকাল রাতে জুভেন্তাসের বিপক্ষে মাঠে নেমেছিল সিটিজেনরা। ৩-১ গোলের জয় পেয়েছে পেপ গার্দিওয়ালার দল। সিটি এই জয়ে একটি গোল করে অবদান রেখেছে হলান্ড। এই গোলেই সিনিয়র ক্যারিয়ারে ৩০০তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন হলান্ড। এতেই ছাড়িয়ে গেছেন মেসি, রোনালদো, এমবাপ্পেদের মতো তারকাদের।

ম্যানসিটিতে যোগ দেওয়ার পরে সবমিলিয়ে ১৪৫ ম্যাচে ১২৩টি গোল করেছেন হলান্ড। জাতীয় দল ও অন্যান্য ক্লাব মিলিয়ে ৩৭০ ম্যাচে ৩০০ গোল করলেন নরওয়ের এই স্টাইকার। ম্যাচের হিসাবে পেছনে ফেলেছেন এমবাপ্পে, মেসি ও রোনালদোদের।

৩০০ গোল করতে রোনালদোর লেগেছিল ৫৫৪ ম্যাচ, মেসির ৪১৮ ম্যাচ ও এমবাপ্পের ৪০৯ ম্যাচ। এমবাপ্পে যেটা স্পর্শ করলেন ৩৭০ ম্যাচেই। পরিসংখ্যান বলছে, ৩০০ গোল করতে হলান্ড এমবাপ্পের চেয়ে ৩৯, মেসির চেয়ে ৪৮ ও রোনালদোর চেয়ে ১৮৪ ম্যাচ কম খেলেছেন।

হলান্ড নাম লিখিয়েছে আরও একটি কীর্তিতে। দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ৩০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন তিনি। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্টরি অ্যান্ড স্ট্যাটিসটিক্সের (আইএফএফএইচএস) তথ্য অনুযায়ী, ২১ শতকে বয়সের দিক থেকে দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হলান্ড। ২৪ বছর ৩৪০ দিনে ৩০০ গোলের মাইলফলক ছুঁলেন তিনি। শীর্ষে থাকা এমবাপ্পের ৩০০ গোল করতে লেগেছিল ২৪ বছর ৩৩৩ দিন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com