1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

দাপুটে জয়ে শীর্ষে থেকে পরের পর্বে মাদ্রিদ

  • আপডেট : শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ১১.১৭ এএম
  • ৯১ Time View

রিয়াল মাদ্রিদের লক্ষ্য ছিল তিন পয়েন্ট অর্জন। চোখ ছিল টেবিলের শীর্ষস্থানে। মাদ্রিদের ক্লাবটি পেয়েছে দুটোই।

লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ডে ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ ‘এইচ’-এর শীর্ষস্থান দখলের লড়াইয়ে আজ শুক্রবার (২৭ জুন) সালজবুর্গকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে তারা। 

শাবি আলোনসোর শিষ্যরা খেলার গতি এবং বলের দখল নিজেদের আয়ত্তে রাখে শুরু থেকে। ম্যাচের প্রথম গোলটি আসে দুর্দান্ত এক বোঝাপড়ার মাধ্যমে। নিজেদের অর্ধ থেকে জুড বেলিংহামের দারুণ পাস ধরে ক্ষিপ্র গতিতে বক্সে ঢুকে পড়েন ভিনিসিয়াস জুনিয়র। বাঁ পায়ের শটে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন।

ঠিক আট মিনিট পরে ব্রাজিলিয়ান তারকা আবারও বক্সে ঢুকে ফেদে ভালভার্দেকে বল বাড়িয়ে দেন, বিরতির ঠিক আগে দলের দ্বিতীয় গোলটি করেন ভালভার্দে। ২-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মাদ্রিদ।

দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদ কিছুটা রক্ষণাত্মক খেললে সালজবুর্গ বেশ কয়েকটি সুযোগ তৈরি করে। তবে মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তোয়ার দৃঢ়তায় বেঁচে যায় লস ব্লাঙ্কোরা। ম্যাচের শেষ দিকে দ্রুত আক্রমণে উঠে আসে মাদ্রিদ এবং গনসালো গার্সিয়ার গোল দলের ৩-০ গোলের জয় নিশ্চিত করে।

এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদ গ্রুপ ‘এইচ’-এর শীর্ষস্থান অর্জন করেছে এবং ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের মুখোমুখি হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com