1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ শেষ করতে চাইছে ইসরায়েল

  • আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫, ৯.৩৫ পিএম
  • ৫৯ Time View

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে রোববার (২২ জুন) যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর ইসরায়েল ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান সমাপ্তের চেষ্টা করছে। ইসরায়েল ও আরব দেশের নেতাদের উদ্ধৃতি দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এ প্রতিবেদন প্রকাশ করেছে।

সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২ জানায়, ইসরায়েল বিশ্বাস করে, তারা অপারেশন রাইজিং লায়নের মাধ্যমে তাদের সামরিক লক্ষ্য অর্জন করতে পারবে। আগামী কয়েক দিনের মধ্যেই ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি নস্যাৎ করতে সক্ষম হবে ইসরায়েল।

আরব দেশের কর্মকর্তারা সংবাদমাধ্যম দ্য জার্নালকে বলেছেন, যুক্তরাষ্ট্র আরব মিত্রদের ইরানকে বার্তা দিতে বলেছে—ইসরায়েল শিগগিরই অভিযান শেষ করতে চাইছে। তবে কর্মকর্তারা জানান, ইরান এখনও মনে করে, রোববারের মার্কিন হামলার জবাব দিতে হবে।

গতকাল রোববার একজন ইসরায়েলি কর্মকর্তা টাইমস অব ইসরায়েলকে বলেন, ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে রাজি হয়, তবে জেরুজালেম বোমা হামলা বন্ধ করতে ইচ্ছুক।

ওই কর্মকর্তা বলেন, ‘এটা ইরানের ওপর নির্ভর করে, আমাদের ওপর নয়। আমরা এখনই এটি শেষ করতে পারলে খুশি; যদি শেষ পর্যন্ত কোনো চুক্তি সম্পন্ন হয়, তাহলে ইসরায়েল এ ফলাফল নিয়ে সন্তুষ্ট থাকবে।’

চ্যানেল ১২-এর খবর অনুযায়ী, অভিযান শেষ করার জন্য দুটি উপায় আছে। একটি হলো ইসরায়েল একতরফাভাবে ঘোষণা করতে পারে, তারা তাদের যুদ্ধের লক্ষ্য অর্জন করেছে এবং ইরানও তাদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করে দেবে। অন্যথায়, মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করতে পারে, উভয় পক্ষই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যদিও দ্বিতীয়টি ইসরায়েল কম প্রত্যাশা করে।

সংবাদমাধ্যম ওয়ালা জানায়, ইরান যদি ইসরায়েলের ওপর হামলা বন্ধ না করে, তাহলে ইসরায়েল ইরানের সরকারকে দুর্বল করার লক্ষ্যে তাদের হামলা আরও তীব্র করবে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, তেহরানের কেন্দ্রস্থলে সরকারি লক্ষ্যবস্তুতে আজকের ইসরায়েলি হামলার উদ্দেশ্য ছিল, ইরান যদি ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র ছোড়া বন্ধ করতে রাজি না হয়, তবে ইসরায়েল কী করতে পারে তার একটি রূপ দেখানো।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ওয়ালা জানিয়েছে, ইসরায়েল বিশ্বাস করে, ইরানের যুদ্ধ বন্ধে সম্মত হওয়ার পথে প্রধান বাধা হলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

ইসরায়েলি কর্মকর্তারা দ্য জার্নালকে বলেছেন, তারা আশা করেন মার্কিন ও ইসরায়েলি হামলা ইরানকে আবার আলোচনার টেবিলে ফিরিয়ে আনবে, যেখানে তারা শেষ পর্যন্ত তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে রাজি হবে।

ইসরায়েলি কর্মকর্তারা আরও বলেন, যদি ইসরায়েল বুঝতে পারে, তেহরান এটি পুনরায় চালুর চেষ্টা করছে, তাহলে তারা আবারও বিমানবাহিনীকে হামলা চালানোর জন্য পাঠাবে।

গতকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল ইরানে তার লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছে। দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক স্থাপনা—উভয়েরই উল্লেখযোগ্য ক্ষতি সাধন করা হয়েছে।

একইসঙ্গে নেতানিয়াহু প্রতিশ্রুতি দেন, ইসরায়েলকে ইরানের সঙ্গে ‘ক্ষতিকর যুদ্ধের’ দিকে টেনে নেওয়া হবে না। তবে তিনি জোর দিয়ে বলেন, এর অর্থ এই নয় যে সমস্ত লক্ষ্য পূরণের আগেই তিনি অভিযান শেষ করে দেবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com