1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
Title :
ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি পাঁচ ব্রোকারেজের ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পুরো ফেরত কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন

ভোজ্য তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ 

  • আপডেট : সোমবার, ৯ মে, ২০২২, ৮.৫৭ পিএম
  • ১৫৫ Time View

বরিশাল: বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার উদ্যোগে ভোজ্য তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার সকাল সাড়ে ১১ টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাসদ বরিশাল জেলার সদস্য আব্দুল মানিক হাওলাদার।
এ সময় বক্তব্য রাখেন বরিশাল রিক্সা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, বরিশাল জেলার সহ-সভাপতি গোলাম রসুল, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাসদ বরিশাল জেলার সদস্য কাজল দাস, সন্তু মিত্র, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বরিশাল মহানগর শাখার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বিজন সিকদার, বিএম কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান রাকিব, ১৭ নং ওয়ার্ড শাখার আহবায়ক লামিয়া সাইমুন প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, বাজারে দিন দিন ভোজ্য তেলের সংকট বেড়েই চলছে। বাণিজ্য সচিব ব্যবসায়ীদের সাথে বৈঠক করে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৩৮ টাকা এবং খোলা তেল ৪৪ টাকা বৃদ্ধির ঘোষণা দেয়। যা জনগণের জীবন যাত্রার ব্যয়কে বহুগুণে বাড়িয়ে দেবে, জনদুর্ভোগ চরম আকার ধারণ করবে।
বক্তারা আরো বলেন, বাজার সিন্ডিকেটের দৌরাত্মে জনগণ দিশেহারা। দ্রব্যমূল্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বাজারে চাল, সবজিসহ সব জিনিসের দামে আগুণ। এমতাবস্থায় সরকারের গনবিরোধী সিদ্ধান্ত রাষ্ট্রকে ফ্যাসিবাদি রাষ্ট্র হিসেবে উন্মোচিত করেছে।
বক্তারা খাদ্য পণ্যের বেসরকারি বাণিজ্য বন্ধ করে সরকারি উদ্যোগে আমদানি ও বিতরণের দাবি জানান। একই সাথে টিসিবি’র পণ্য বিতরণেরর আওতা ও পরিমান বৃদ্ধি, গ্রাম-শহরে আর্মি রেটে রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান।সমাবেশ শেষে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মিছিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com