1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়লেন শান্ত

  • আপডেট : শনিবার, ২১ জুন, ২০২৫, ৫.৪৪ পিএম
  • ৮৮ Time View

শকিছু দিন ধরেই গোমড়া মুখ করে ছিল শান্তর ব্যাট। সেজন্য সমালোচনাও শুনতে হচ্ছিল তাকে। অবশেষে নাজমুল শান্ত ফিরে আসলেন আপন মহিমায়, অনন্য উচ্চতা নিয়ে। গলের উইকেটে হাসলো তার ব্যাট। শাসন করলেন লঙ্কান বোলারদের। নতুন এক রেকর্ড গড়ে জায়গা করে নিলেন গাভাস্কার-পন্টিং-হেইডেন-জ্যাক ক্যালিসদের সঙ্গে।

আজ শনিবার (২১ জুন) গলে দ্বিতীয় ইনিংসে নিজের ক্যারিয়ারে সপ্তম সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। প্রথম বাংলাদেশি হিসেবে দ্বিতীয়বারের মতো একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করলেন তিনি।

যদিও একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করা বাংলাদেশের একমাত্র খেলোয়াড় তিনি একাই নন। এর আগে চট্টগ্রামে ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম বাংলাদেশি হিসেবে একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন মুমিনুল হক। প্রথম ইনিংসে ১৭৬ রানের পরে দ্বিতীয় ইনিংসে খেলেছিলেন ১০৫ রানের ইনিংস।

এরপর মিরপুরে ২০২৩ সালে আফগনিস্তানের বিপক্ষে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করার কীর্তি গড়েছিলেন শান্ত। প্রথম ১৪৬ রান করার পরে দ্বিতীয় ইনিংসে করেছিলেন ১২৪ রান। সেটাকেই এবার নিয়ে গেলেন অন্যন্য উচ্চতায়।

গলে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্টের প্রথম ইনংসে ২৭৯ বলে ১৪৮ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে উদ্ধার করেছিলেন বিপদ থেকে। এবার দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করলেন বাংলাদেশের অধিনায়ক। ১৯০ বলে ১০০ রানের ঝকঝকে ইনিংস উপহার দিলেন শান্ত।

আজ শনিবার (২১ জুন) দ্বিতীয়বারের মতো একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করে ১৫তম খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়লেন। এর আগে সুনীল গাভাস্কার, রিকি পন্টিং, ডেভিড ওয়ার্নার, হারবার্ট সাটক্লিফ, জর্জ হেডলি, ক্লাইড ওয়ালকট, গ্রেগ চ্যাপেল, অ্যালান বোর্ডার, আরাভিন্দ ডি সিলভা, রাহুল দ্রাবিড়, ম্যাথু হেইডেন, জ্যাক ক্যালিস, ব্রেন্ডন টেলর এবং কুমার সাঙ্গাকারা দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন দুইবার।

অধিনায়ক হিসেবে আরও একটি রেকর্ড গড়েছেন শান্ত। অধিনায়ক হিসেবে দুই ইনিংসে সেঞ্চুরি করা ১৬তম ক্রিকেটার তিনি। তবে বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে এই কীর্তি গড়লেন শান্ত।

তিনবার একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করার কীর্তি আছে মাত্রও তিনজন খেলোয়াড়ের। ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার, অজি তারকা রিকি পন্টিং এবং ডেবিড ওয়ার্নারের। তাদেরকেও ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে শান্তর সামনে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com