রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জাইকার আয়োজনে মাইলস্টোন স্কুলে ক্রীড়া উৎসব অনুষ্ঠিত আকিজ এসেনসিয়াল চিনিগুঁড়া চালের নতুন ক্যাম্পেইন ‘প্রতিবারই বিয়ে বাড়ি’ শুরু অ্যাম্বাসি ফুটবল ফেস্ট এ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন ফ্রান্স-জার্মানি দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে হাক্কানি পাল্প ‘দুর্নীতি রোধ করতে না পারলে কোনো পরিকল্পনাই সফল হবে না’- তারেক রহমান মহেশখালী ভিক্ষু সমিতির কার্যকরী কমিটি পুনর্গঠন ইতালি প্রবাসী রফিকুল ইসলাম সজীবকে বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ৪ আসামী আটক ফুলপুরে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রশিক্ষণ ও প্রশাসনের সমন্বয়ে যৌথ মহড়া অনুষ্ঠিত ত্রিশালে মোবাইল_কোর্ট পরিচালনায় অবৈধ বালু উওোলন করায় কারাদণ্ড ও জরিমানা আদায়

সাবেক প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৩৩ Time View

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান।

শামসুল আলমকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে জানা গেছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে। আজই তাকে আদালতে তোলা হবে।

২০২১ সালের জুলাইয়ে টেকনোক্রেট কোটায় পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন শামসুল আলম। তিনি পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য (সিনিয়র সচিব) ছিলেন। অর্থনীতিতে একুশে পদক পেয়েছেন তিনি।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৫ বছর অধ্যাপনা করেছেন ড. শামসুল আলম। পরে প্রেষণে ছুটি নিয়ে ২০০৯ সালের ১ জুলাই পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে যোগ দেন। সেই থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তিভিত্তিক নিয়োগে একই পদে দায়িত্বপালন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS