1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট এল্যায়েন্স পোর্ট ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া; পরিবেশক হিসেবে আসর আল টেকনিয়ার চুক্তি স্বাক্ষর কমিউনিটি ব্যাংকে ‘এ-চালান বিজনেস এক্যুইজিশন অ্যান্ড অপারেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ২০২৭ সালের হজ: ২৭ জুলাই শুরু নিবন্ধন, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সাহাবুদ্দিনের নাম, হাইকোর্টে বিএফআইইউ’র প্রতিবেদন বিনিয়োগকারীদের সুরক্ষায় ১০০ ব্রোকারেজ হাউজে পরিদর্শনে যাচ্ছে বিএসইসি ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ভারতীয় মুদ্রা ‘রুপির’স্মরণকালের সেরা দরপতন

  • আপডেট : সোমবার, ৯ মে, ২০২২, ৮.৩৮ পিএম
  • ১১৯ Time View

অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং বাণিজ্য ঘাটতি বৃদ্ধির মধ্যে ভারতীয় রুপির মান প্রথমবারের মতো প্রতি ডলারের ৭৭ রুপি অতিক্রম করেছে।

বছরের শুরু থেকেই মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির মান ছিল নিম্নমুখী। তারই ধারাবাহিকতায় রেখে আজ সোমবার (৯ মে) স্মরণকালের সব থেকে বড় দরপতন ঘটেছে রুপিতে।

প্রতি ১ মার্কিন ডলারের বিপরীতে রুপির মান দাঁড়িয়েছে ৭৭ দশমিক ৪০ রুপিতে। রুপির মান এর আগে কখনই এতটা নিচে নামেনি। এ ব্যাপারে বিশেষজ্ঞরা বলছেন, নানামুখী সংকটের কারণে রুপির মান এতটা নেমে গেছে।

একদিকে চীনে করোনার নতুন সংক্রমণের ফলশ্রুতিতে দেওয়া লকডাউনে, অন্যদিকে ইউক্রেনের যুদ্ধের প্রভাবে বেসামাল হয়ে পড়েছে রুপির মান। এছাড়াও উচ্চ সুদ-হারের আশঙ্কার ছায়াও পড়েছে এর ওপরে বলে মন্তব্য করেছেন দেশটির সংশ্লিষ্ট অর্থনীতিবিদরা।

খবর বিজনেস স্ট্যান্ডার্ড

এর আগে চলতি মাসের ৬ তারিখে ডলারের বিপরীতে রুপির মান দাঁড়িয়েছিল ৭৭ দশমিক শূন্য ৫ এ। এটিই ছিল রুপির সর্বনিম্ন মান।

তবে আজ সোমবার (৯ মে) রুপির মান আরও কমে আসায় ছাড়িয়েছে অতীতের সব পতনের রেকর্ড।

অন্যদিকে ভারতীয় রুপির মান পতনের ফলে বাংলাদেশী টাকার কাছেও ধরাশায়ী হচ্ছে এই মুদ্রা। বর্তমানে ব্যাংকগুলোতে ১ টাকা ১৪ পয়সায় মিলছে এক রুপি। আর ১০০ টাকায় পাওয়া যাচ্ছে অন্তত ৮৭ রুপি।

টাকার বিপরীতে রুপির মান বিশ্লেষণে দেখা গেছে, এক মাসে বাংলাদেশের মুদ্রা টাকার বিপরীতে ভারতীয় রুপির দরপতন ঘটেছে ৫ দশমিক ১৩ শতাংশ। ডলারের বিপরীতে রুপি ৪ দশমিক ১৪, ইউরোর বিপরীতে ৫ দশমিক ৪৫ ও পাউন্ডের বিপরীতে ৪ দশমিক ০২ শতাংশ কমেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com