1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার হরপিুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট র্স্মাট কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১১টি গাঁজা গাছসহ একজন গ্রেপ্তার, ভূঞাপুরে গাঁজা চাষীর স্বপ্নভঙ্গ করল প্রশাসন ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর

নারী ওয়ানডে বিশ্বকাপের বাংলাদেশের সূচি প্রকাশ

  • আপডেট : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ১২.২২ পিএম
  • ৭১ Time View

চলতি বছরের সেপ্টেম্বরে শুরু হচ্ছে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। ৩০ সেপ্টেম্বর পর্দা উঠে শেষ হবে ২ নভেম্বর। শর্ত অনুযায়ী হাইব্রিড মডেলেই হবে টুর্নামেন্ট। দ্বিতীয় ভেন্যু হিসেবে চূড়ান্ত করা হয়েছে শ্রীলঙ্কা। পাকিস্তান তাদের ম্যাচগুলো খেলবে সেখানেই। অবশ্য শ্রীলঙ্কাও ভারত বাদে তাদের বাকি ম্যাচগুলো খেলবে নিজ দেশে।

উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরুতে মুখোমুখি হবে স্বাগতিক ভারত আর শ্রীলঙ্কা। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ২ অক্টোবর; প্রতিপক্ষ পাকিস্তান। কলম্বোয় হবে ম্যাচটি। বাংলাদেশের পরের ম্যাচ শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে। ৭ অক্টোবর ভারতের গৌহাটিতে হবে ম্যাচটি।

টাইগ্রেসদের পরের তিনটি ম্যাচই একই ভেন্যু ভিজাগে। ১০ অক্টোবর নিউজিল্যান্ড আর ১৩ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে জ্যোতি বাহিনি। ১৬ অক্টোবর প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া।

পরের ম্যাচ খেলতে বাংলাদেশকে যেতে হবে শ্রীলঙ্কায়। ২০ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে বাংলাদেশকে আবারও ফিরতে হবে ভারতে। স্বাগতিকদের বিপক্ষে ওই ম্যাচটি হবে ২৬ অক্টোবর বেঙ্গালুরুতে।

পাকিস্তান যদি সেমিফাইনাল খেলে তাহলে প্রথম সেমিফাইনাল হবে শ্রীলঙ্কার কলম্বোতে। আর যদি গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় তাহলে সেমিফাইনাল হবে ভারতের গৌহাটিতে। দ্বিতীয় সেমিফাইনালের ভেন্যু বেঙ্গালুরু। ম্যাচ দুটি যথাক্রমে ২৯ ও ৩০ অক্টোবর। ২ নভেম্বর মাঠে গড়াবে ফাইনাল। পাকিস্তান ফাইনালে উঠলে ম্যাচ হবে কলম্বোয়। পাকিস্তান না থাকলে ফাইনাল হবে বেঙ্গালুরু। 

বাংলাদেশের বিশ্বকাপসূচি

বাংলাদেশ বনাম পাকিস্তান ২ অক্টোবর (কলম্বো)

বাংলাদেশ বনাম ইংল্যান্ড ৭ অক্টোবর (গোহাটি)

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১০ অক্টোবর (ভিজাগ)

বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ১৩ অক্টোবর (ভিজাগ)

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ১৬ অক্টোবর (ভিজাগ)

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ২০ অক্টোবর (কলম্বো)

বাংলাদেশ বনাম ভারত ২৬ অক্টোবর (বেঙ্গালুরু)

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com