1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট এল্যায়েন্স পোর্ট ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া; পরিবেশক হিসেবে আসর আল টেকনিয়ার চুক্তি স্বাক্ষর কমিউনিটি ব্যাংকে ‘এ-চালান বিজনেস এক্যুইজিশন অ্যান্ড অপারেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ২০২৭ সালের হজ: ২৭ জুলাই শুরু নিবন্ধন, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সাহাবুদ্দিনের নাম, হাইকোর্টে বিএফআইইউ’র প্রতিবেদন বিনিয়োগকারীদের সুরক্ষায় ১০০ ব্রোকারেজ হাউজে পরিদর্শনে যাচ্ছে বিএসইসি ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

শ্রীলঙ্কায় সংঘর্ষে এমপি নিহত, মেয়রের বাড়িতে আগুন

  • আপডেট : সোমবার, ৯ মে, ২০২২, ৮.৩০ পিএম
  • ১২০ Time View
Srilanka

শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভ সংঘর্ষে এক ক্ষমতাসীন দলের এক সংসদ সদস্য (এমপি) মারা গেছেন। আগুন দেওয়া হয়েছে এক মেয়রের বাড়িতে। এছাড়া পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। সোমবার (৯ মে) দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ-সহিংসতার মধ্যে এসব ঘটনা ঘটেছে।

বার্তা সংস্থা এএফপির বরাতে দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, সোমবার শ্রীলঙ্কার নিতাম্বুওয়া শহরে সরকার দলীয় এমপি অমরকীর্থী আঠুকোরলার গাড়ির সামনে পথ আটকে বিক্ষোভ করছিল কিছু লোক। এ সময় তাদের দিকে গুলি ছোড়েন অমরকীর্থী। এতে অন্তত দুজন গুরুতর আহত হন। এরপরেই তিনি পার্শ্ববর্তী একটি ভবনে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। পরে সেখানে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এদিকে, ডেইলি মিরর জানিয়েছে, দেশটির উইলোরাওয়াট এলাকায় মোরাতুয়ার মেয়র সামান লাল ফার্নান্দোর সরকারি বাসভবনে আগুন দিয়েছে একদল সরকারবিরোধী বিক্ষোভকারী। তবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

লঙ্কান সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, নিতাম্বুওয়ায় গুলির ঘটনায় তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিন লঙ্কান প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের বাসভবনের বাইরে তার পদত্যাগ দাবি করা বিক্ষোভকারীদের ওপর হঠাৎ হামলা চালায় সরকার সমর্থকরা। সেখানে বিক্ষোভকারীদের ক্যাম্প গুঁড়িয়ে দেয় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, দাঙ্গা পুলিশ, সেনাবাহিনীসহ অন্যান্য আইনরক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়। পরে দেশব্যাপী কারফিউ জারি করে লঙ্কান প্রশাসন।

এমন অবস্থার মধ্যে সোমবার সন্ধ্যায় পদত্যাগের ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। দেশটির প্রেসিডেন্ট ও তার ভাই গোতাবায়া রাজাপাকসের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলার প্রতিবাদে পদত্যাগ করেছেন রাজাপাকসে সরকারের স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর চানের জয়সুমনাও।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com