1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

বিশ্ব জয় করে ঘরের ছেলে ঘরে ফিরলেন

  • আপডেট : শনিবার, ৩১ মে, ২০২৫, ৫.৪০ পিএম
  • ১০৪ Time View

আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা আনহেল ডি মারিয়া। ২০২২ কাতার বিশ্বকাপে ৩৬ বছর আলবিসেলেস্তেদের শিরোপা জেতানোর পিছনে অসামান্য ভূমিকা রেখেছেন তিনি। ফাইনালে করেছেন গোল। ক্লাব ফুটবলেও চিনিয়েছেন নিজের জাত। খেলেছেন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস, পিএসজির মতো ইউরোপের বড় বড় সব ক্লাবে। 

এরপর ২০২২ বিশ্বকাপ জয়ের সালে পিএসজি ছেড়ে যোগ দিয়েছিলেন বেনফিকায়। এবার পর্তুগিজ ক্লাবের অধ্যায়ের ইতি টেনেছেন তিনি। যোগ দিয়েছেন শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রোলে। যেখানে থেকে শুরু হয়েছে তার বিশ্বজয়ের যাত্রা। এর আগে ২০০৭ সালে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রোজারিও সেন্ট্রোল ছেড়ে প্রথম মেয়াদে যোগ দিয়েছিলেন বেনফিকায়। 

ক্যারিয়ারের গোধূলিলগ্নে ১৮ বছর পর আবারও ফিরে গেছেন শৈশবের ক্লাবের। ইউরোপে মোট ৩০টি ট্রফি জিতিয়েছেন তিনি। স্পর্শ করেছেন ইউরোপে ৭০০ ম্যাচ খেলার মাইলফলক। ঘরের ছেলে ঘরে ফেরা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে রোজারিও সেন্ট্রোল। নিজেদের অফিশিয়াল এক্সে এক পোস্টে জানায়, একসঙ্গে আমাদের ইতিহাস লেখার জন্য আরও পৃষ্ঠা বাকি রয়েছে। বাড়িতে স্বাগতম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com