1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

ইফতেখার হোসেন ইফতির সেঞ্চুরি

  • আপডেট : বুধবার, ২৮ মে, ২০২৫, ৮.০০ এএম
  • ১১৬ Time View

চরম ব্যাটিং বিপর্যয়ে দেয়াল হয়ে দাঁড়ান ইফতেখার হোসেন ইফতি ও মঈন খান। দলকে সামাল দেন, গড়েন জুটি। লড়াই করেন। দুজনই হাফসেঞ্চুরি করেন। একজন তুলে নেন সেঞ্চুরি, আরেকজন সেঞ্চুরির একেবারে কাছাকাছি গিয়ে হতাশায় থেমে যান।

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং দলের লড়াইয়ে প্রথম দিনটি শেষ পর্যন্ত অতিথিদের নামেই লেখা হলো।

ইফতি ব্যাট হাতে ঝলক দেখিয়ে ১০৯ রানের নজরকাড়া ইনিংস খেলেন। মঈন খান এগোচ্ছিলেন সেঞ্চুরির পথে, কিন্তু ৯১ রানে থেমে যেতে হয় তাকে।

তাদের দৃঢ়তায় ৫৮ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ ইমার্জিং দল ৭ উইকেটে ২৪২ রানে দিন শেষ করে। রাকিবুল হাসান ২ ও রিপন মন্ডল শূন্য রানে অপরাজিত ছিলেন।

মিরপুর শের-ই-বাংলায় দিনের শুরুতেই স্কোরবোর্ডে কোনো রান যোগ না করেই আশিকুর রহমান শিবলি সাজঘরে ফেরেন। তিনে নামা চৌধুরী মো. রিজওয়ান করতে পারেন মাত্র ৭ রান।

পরের তিন ব্যাটসম্যান শাহাদাত দিপু (১), আরিফুল ইসলাম (০) ও প্রীতম কুমার (২) এসেছেন আর ফিরেছেন দ্রুতই। ৫৮ রানে অর্ধেক ব্যাটসম্যান ফিরে যান সাজঘরে।

সেখান থেকেই শুরু হয় ইফতি ও মঈনের প্রতিরোধ। উইকেটে সময় দেন, ধৈর্য দেখান। গড়েন ১৭৯ রানের দুর্দান্ত জুটি।

কিন্তু ‘নার্ভাস নাইন্টিজ’-এ পৌঁছে মঈন খান পেসার ডিয়ান ফোস্টারের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান।

সেঞ্চুরি পাওয়া ইফতিও বেশিক্ষণ স্থায়ী হননি। তার আউটও আসে মাত্র ৩ রানের ব্যবধানে।

দিনের সেরা বোলার ছিলেন প্রোটিয়া চার্লস মোগাকানে। ১২ ওভারে মাত্র ২০ রানে ৩ উইকেট শিকার করেন তিনি। ইনোসেন্ট টুলি নেন ২ উইকেট।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com