1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

১৩ হাজার অবৈধ প্রবাসী সৌদি আরবে গ্রেপ্তার

  • আপডেট : রবিবার, ২৫ মে, ২০২৫, ৮.২৭ এএম
  • ৯০ Time View

গত এক সপ্তাহে ১৩ হাজারেরও বেশি অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি কর্তৃপক্ষ। দেশটির আবাসিক, শ্রম ও নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার (২৪ মে) সৌদি প্রেস এজেন্সির বরাতে আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮ হাজার ১৫০ জনকে আবাসিক আইন লঙ্ঘন, ৩ হাজার ৩৪৪ জনকে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা ও ১ হাজার ৬২৪ জনকে শ্রম সম্পর্কিত আইন লঙ্ঘনের দায়ে আটক করা হয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে প্রবেশ করা কোনো ব্যক্তিকে যদি কেউ আশ্রয় বা যানবাহন সুবিধা প্রদান করে, তাহলে তাকে অন্তত ১৫ বছরের কারাদণ্ডসহ ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে। পাশাপাশি তাদের সম্পত্তি এবং যানবাহনও বাজেয়াপ্ত করা হবে ।

এছাড়া আইন ভঙ্গকারী অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ জানাতে মক্কা ও রিয়াদ অঞ্চল থেকে টোল ফ্রি ৯১১ নম্বরে এবং অন্যান্য রাজ্য থেকে ৯৯৯ অথবা ৯৯৬ নম্বরে ফোন করতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com