1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
Title :
নিরাপত্তার স্বার্থে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যানবাহন প্রবেশে নিয়ন্ত্রণ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইনডেক্স অ্যাগ্রো Financial Statement of Central Pharmaceuticals Limited Price Sensitive Information (Q1) of Anlima Yarn Dyeing Ltd. প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বারাকা পতেঙ্গা পাওয়ার প্রথম প্রান্তিক প্রকাশ করেছে শার্প ইন্ডাস্ট্রিজ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে গোল্ডেন হারভেস্ট পরীক্ষামূলক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার অনলাইন ও মাল্টিমিডিয়ার সংস্করণ যাত্রা শুরু কালিয়ায় ডিপটিউবওয়েল স্থাপনে অনিয়ম, ২৮টির হদিস নেই; নির্ধারিত অর্থের চেয়ে কয়েক গুণ বেশি টাকা আদায়ের অভিযোগ ২১ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে ১৮তম অল এশিয়া ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ

বীরগঞ্জে শ্যামলী কোচের ধাক্কায় অটো চালক নিহত, আহত-১

  • আপডেট : শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৯.২৬ এএম
  • ১৮৯ Time View

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ঢাকা হতে পঞ্চগড় গামী শ্যামলী পরিবহন কোচের ধাক্কায় ব্যাটারি চালিত অটো চালক মোস্তফা (৫০) নিহত হয়েছে। এ সময় দক্ষিণ সুজালপুর গ্রামের সোহেল রানার ছেলে মুন্না (১৭) নামে একজন যাত্রী আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।

২২মে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে বীরগঞ্জ প্রেসক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটো চালক মোস্তফা উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কাজল গ্রামের মৃত ইসাহাক আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শিরা জানান ঢাকা মেট্রো-গ- ১৫-১৭৫৯ নম্বর শ্যামলী পরিবহন কোচটি ঢাকা থেকে পঞ্চগড় যাওয়ার পথে বীরগঞ্জ প্রেসক্লাবের সামনে অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে চালক মোস্তফা ও যাত্রী মুন্না রাস্তায় মুমুর্ষ অবস্থায় লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে চালক মারা যায়।

গাড়ীর চালক গাইবান্ধা জেলার পলাশবাড়ীর বাসিন্দা ড্রাইভার লাল বেপারীর ছেলে বেলাল এবং গাড়ীটি দ্রুত পালিয়ে গিয়ে ঠাকুরগায়ে রয়েছে বলে জানা গেছে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিহর্বিভাগে রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com