1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

২ বছরে ৯% শেয়ার বাজারে ছাড়তে চায় ওয়ালটন

  • আপডেট : সোমবার, ৯ মে, ২০২২, ১১.১৪ এএম
  • ১৭০ Time View
Walton

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির উদ্যোক্তারা আগামী ২ বছরে তাদের কাছে থাকা শেয়ার থেকে ৯ দশমিক ০৩ শতাংশ শেয়ার ছাড়তে আগ্রহী। এর বড় অংশই সরাসরি বাজারে বিক্রি করা হবে। এছাড়া কিছু শেয়ার ট্রাস্টের নামে স্থানান্তর করা হবে। আরও কিছু উপহার হিসেবে দেওয়া হবে  উদ্যোক্তাদের স্বজনদেরকে।

সম্প্রতি কোম্পানিটির পক্ষ থেকে এমন একটি পরিকল্পনা পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) জমা দেওয়া হয়েছে। এই শেয়ার ছাড়ার মাধ্যমে কোম্পানিটি বাজারে ফ্রি ফ্লোট শেয়ারের সংখ্যা ১০ শতাংশে উন্নীত করতে চায়।

গত বছরের সেপ্টেম্বরে ওয়ালটনসহ তিনটি কোম্পানিকে এক বছরের মধ্যে বাজারে ফ্রি ফ্লোট শেয়ারের সংখ্যা বাড়িয়ে ন্যুনতম ১০ শতাংশে উন্নীত করার নির্দেশ দিয়েছিল বিএসইসি। বাজারে কোম্পানিগুলোর শেয়ারের তারল্য বাড়ানো এবং শেয়ারের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধির রাশ টানতে এই নির্দেশ দেওয়া হয়। অন্য দুটি কোম্পানি হচ্ছে-ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও বার্জার পেইন্টস বাংলাদেশ।

বিএসইসির নির্দেশের আলোকে ওয়ালটনের পক্ষ থেকে শেয়ার ছাড়ার আলোচিত পরিকল্পনাটি জমা দেওয়া হয় বিএসইসির কাছে। অবশ্য এটি পরিমার্জিত প্রস্তাব বা পরিকল্পনা। কোম্পানির পক্ষ থেকে এর আগেও একটি প্রস্তাব জমা দেওয়া হয়েছিল। ওই প্রস্তাবে ৩ বছরের মধ্যে ৪ দশমিক শূন্য ৩ শতাংশ শেয়ার ছেড়ে ফ্রি ফ্লোট শেয়ারের সংখ্যা ৫ শতাংশে উন্নীত করার কথা বলা হয়েছিল।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, বিএসইসি ওয়ালটনের জমা দেওয়া পরিকল্পনাটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে। এর মধ্যে ট্রাস্টের কাছে শেয়ার স্থানান্তরের বিষয়ে কোম্পানিটির কাছে আরও তথ্য চাওয়া হতে পারে। আর বিষয়টি নিয়ে পরবর্তী কমিশন বৈঠকে আলোচনা হতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com