1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
Title :
নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ; দায়িত্ববোধের এক অনন্য দৃস্টান্ত ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিশুযত্নের উন্নয়নে বাংলাদেশ পুলিশের তিন প্রতিষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ১ কোটি ৩০ লাখ টাকার সিএসআর অনুদান ১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায় প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে রানার অটোমোবাইলস প্রথম প্রান্তিক করেছে মুন্নু সিরামিক Financial Statements of Runner Automobiles PLC Price Sensitive Information of Runner Automobiles PLC

ইউক্রেনের যাত্রীবাহী বাসে রুশ ড্রোন হামলায় নিহত ৯

  • আপডেট : শনিবার, ১৭ মে, ২০২৫, ৩.১৪ পিএম
  • ১০৪ Time View

ইউক্রেনের একটি যাত্রীবাহী বাসে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত নয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও সাতজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সময় আজ শনিবার (১৭ মে) সকালে পূর্ব ইউক্রেনের সুমি অঞ্চলের বিলোপিলিয়া শহরে এ ড্রোন হামলা চালানো হয়।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বাসটি আঞ্চলিক রাজধানী সুমির দিকে যাচ্ছিল, যা রুশ সীমান্ত থেকে খুব কাছেই অবস্থিত।

তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশ শান্তি আলোচনায় বাসার একদিন পরই এই হামলার ঘটনা ঘটল। যদিও সেই আলোচনায় কোনো বড় ধরনের অগ্রগতি আসেনি, তবে উভয় পক্ষ যুদ্ধবন্দি বিনিময়ের বিষয়ে সম্মত হয়েছে।

ইউক্রেনের পুলিশ বেসামরিক বাসে চালানো হামলাকে ‘নৃশংস যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছেন। যদিও রাশিয়া সরাসরি এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা সুমিতে একটি ‘সামরিক সরঞ্জাম মজুত করার স্থানে’ আঘাত হেনেছে।

সুমি অঞ্চলের প্রধান ওলেহ হ্রিহোরভ প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানান, স্থানীয় সময় শনিবার সকাল ৬টা ১৭ মিনিটে একটি রুশ ল্যানসেট ড্রোন বাসটিকে আঘাত করে। তিনি এই আক্রমণকে ‘অমানবিক’ বলে তীব্র নিন্দা জানিয়েছেন।

উল্লেখ্য, গতকাল শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা কোনো ফলপ্রসূ সমাধানে পৌঁছাতে পারেনি। তবে, উভয় দেশ আগামী কয়েক দিনের মধ্যে এক হাজার করে যুদ্ধবন্দিকে ফেরত দেওয়ার বিষয়ে রাজি হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com