রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঢাকা-সিলেট মহাসড়কে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ নিহত আনিস আলমগীরসহ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ইসরায়েলের পারমাণবিক প্রকল্পে ইরানের পাল্টা হামলা, আহত শতাধিক কারাগারে ঈদে বিশেষ খাবারে সাবেক আইজিপি, মেয়র আইভি ও মমতাজরা ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ ভাসমান ১৭০ মিলিয়ন ব্যারেল ইরানি তেল, বাজারে স্বস্তির আভাস ঈদ উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে কবর জিয়ারত তারেক রহমানের প্রধানমন্ত্রীর পরিবার ও ড. ইউনূসের মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময় গোলাপগঞ্জের প্রথম সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান মারা গেছেন, বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের শোক ইরানের কিছু তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে সিটি ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৩১ Time View

বিদায়ী সপ্তাহে (১২ এপ্রিল-১৫ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন করা ৩৯৬ কোম্পানির মধ্যে ৫০টির শেয়ারদর বেড়েছে। আলোচ্য সময়ে সিটি ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে সবচেয়ে বেশি।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সমাপ্ত সপ্তাহে সিটি ইন্স্যুরেন্সের আগের সপ্তাহের তুলনায় শেয়ারদর বেড়েছে ৩০ দশমিক ৫৬ শতাংশ।

সাপ্তাহিক দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের শেয়ারদর বেড়েছে ১৩ দশমিক ৮৯ শতাংশ। আর শেয়ারদর ৯ দশমিক ৯৩ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড।

এছাড়া, সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, সি পার্ল বিচ, নূরানী ডাইং অ্যান্ড সোয়েটার, উত্তরা ব্যাংক এবং মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS