1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার নবীনগরকে মাদকমুক্ত রাখতে ভিন্নধর্মী উদ্যোগ মেয়র প্রার্থী মাসুদ রানার দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দেওয়ার লক্ষে এসবিএসি ব্যাংক পিএলসি.-এর সঙ্গে চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি স্বাক্ষর বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা দর বৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম

প্রধান উপদেষ্টা ১১ মে পুঁজিবাজার নিয়ে বৈঠকে বসবেন

  • আপডেট : বুধবার, ৭ মে, ২০২৫, ১.০১ পিএম
  • ৬৯ Time View

দীর্ঘদিন ধরে অস্থিরতায় রয়েছে দেশের পুঁজিবাজার। পুঁজি হারিয়ে বিনিয়োগকারীরা দিনের পর দিন হচ্ছেন ক্ষতিগ্রস্ত। সৃষ্ট এ সমস্যা থেকে বের হতে ও পুঁজিবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণের লক্ষ্যে আগামী রবিবার (১১ মে) বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অর্থ উপদেষ্টা, অর্থ উপদেষ্টার বিশেষ সহকারী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও বিএসইসির চেয়ারম্যানকে নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব ফারজানা জাহান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আগামী রবিবার (১১ মে) বেলা ১২টায় ‘পুঁজিবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণ’ বিষয়ক একটি সভা প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’-তে অনুষ্ঠিত হবে। সভায় অংশগ্রহণকারী উপদেষ্টা এবং কর্মকর্তাগণের হচ্ছেন- অর্থ উপদেষ্টা, অর্থ উপদেষ্টার বিশেষ সহকারী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও বিএসইসির চেয়ারম্যান।

এতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে অনুষ্ঠেয় এ সভায় অংশগ্রহণকারীগণের প্রবেশের অনুমতি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com