1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ১০০ দিন উদযাপন ট্রাম্পের

  • আপডেট : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৩.২৭ পিএম
  • ৯০ Time View

দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ১০০ দিন পূর্ণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এ উপলক্ষে এক সমাবেশে অংশ নিয়ে তিনি নিজের সফলতা তুলে ধরার পাশাপাশি রাজনৈতিক প্রতিপক্ষের তীব্র সমালোচনা করেন।

স্থানীয় সময় মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে যুক্তরাষ্ট্রের মিশিগানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।  

সমাবেশে ট্রাম্প জানান, তার প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রে ‘গভীর পরিবর্তন’ আনার জন্য কাজ করছে। এ সময় তিনি পূর্বসূরি জো বাইডেনকে উপহাস করেন এবং ফেডারেল রিজার্ভের চেয়ারম্যানের সমালোচনা করেন। পাশাপাশি, তার জনপ্রিয়তা হ্রাস সংক্রান্ত জনমত জরিপগুলোকে ‘ভুয়া’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেন।

অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে সফলতা তুলে ধরলেও চলমান বাণিজ্য যুদ্ধের কারণে অর্থনীতির চ্যালেঞ্জের কথা স্বীকার করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা সবে শুরু করেছি, এখনও অনেক কিছু দেখার বাকি।’

যুক্তরাষ্ট্রের অটোমোবাইল শিল্পের প্রাণকেন্দ্র মিশিগানে ট্রাম্প দাবি করেন, গাড়ি নির্মাতারা নতুন কারখানা স্থাপনের জন্য ‘লাইন দিয়ে দাঁড়িয়ে আছে’। বিদেশি গাড়ি ও যন্ত্রাংশের ওপর শুল্ক শিথিল করার সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, মার্কিন গাড়ি নির্মাতাদের মূল্যবৃদ্ধির আশঙ্কা দূর করতেই এই পদক্ষেপ।

এদিকে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি (ডিএনসি) ট্রাম্পের প্রথম ১০০ দিনকে ‘ব্যর্থতা’ হিসেবে অভিহিত করেছে এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির জন্য তাকে দায়ী করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com