1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের ৪৩তম এজিএম পিছিয়েছে, নতুন তারিখ ১৬ সেপ্টেম্বর সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখছে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস নর্থ আমে‌রিকায় গবর্ণমেন্ট ল্যবরেট‌রি হাই স্কুল এর  প্রাক্তন ছাত্রদের উৎসবমুখর প‌রি‌বে‌শে বনভোজন সাতক্ষীরার আশাশুনিতে রাফাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

দরপতনের শীর্ষে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স

  • আপডেট : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৩.৪৩ পিএম
  • ৫৭ Time View

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (২৮ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে ২৪৬টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৬ টাকা ৩০ পয়সা বা ১০.৯৬ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শাহাজীবাজার পাওয়ারের দর কমেছে আগের দিনের তুলনায় ৪ টাকা ৩০ পয়সা বা ৯.৭৭ শতাংশ।

আর ৪০ পয়সা বা ৮.৭০ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ইউনিয়ন ক্যাপিটাল।

এছাড়া, আজ ডিএসইতে পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রাইম ইন্স্যুরেন্সের ৬.৮২ শতাংশ, ওয়াইম্যাক্সের ৬.৬৪ শতাংশ, পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের ৬.৬৪ শতাংশ, রেনউইক যজেনশ্বরের ৬.৬১ শতাংশ, এনার্জি পাওয়ারের ৬.৪২ শতাংশ, বীচ হ্যাচারির ৬.৪২ শতাংশ এবং ইন্ট্রাকো সিএনজির ৬.০২ শতাংশ দর কমেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com