1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
Title :
নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ; দায়িত্ববোধের এক অনন্য দৃস্টান্ত ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিশুযত্নের উন্নয়নে বাংলাদেশ পুলিশের তিন প্রতিষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ১ কোটি ৩০ লাখ টাকার সিএসআর অনুদান ১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায় প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে রানার অটোমোবাইলস প্রথম প্রান্তিক করেছে মুন্নু সিরামিক Financial Statements of Runner Automobiles PLC Price Sensitive Information of Runner Automobiles PLC

ইরানের বন্দরে বিস্ফোরণে নিহত বেড়ে ২৮

  • আপডেট : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ৫.৩৪ পিএম
  • ১০৫ Time View

দক্ষিণ ইরানের একটি বন্দরে শনিবার (২৬ এপ্রিল) ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে। এছাড়া আহত হয়েছেন আরও সহস্রাধিক মানুষ। আজ রোববার (২৭ এপ্রিল) রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বৃহত্তম বাণিজ্যিক বন্দরে গতকাল শনিবারের অজানা উৎসের ভয়াবহ বিস্ফোরণ ঘটে। 

রেড ক্রিসেন্টের প্রধান পিরহোসেন কুলিভান্দ রোববার রাষ্ট্রীয় গণমাধ্যমের পূর্ববর্তী পরিসংখ্যান আপডেট করে জানান, ‘দুর্ভাগ্যবশত এখন পর্যন্ত ২৮ জন মারা গেছেন’।

ইরান সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত একটি ভিডিওতে কুলিভান্দ বলেন, শনিবার শহীদ রাজাঈ বন্দরে বিস্ফোরণে আহত এক হাজারেরও বেশি মানুষকে চিকিৎসার জন্য রাজধানী তেহরানে স্থানান্তর করা হয়েছে।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনি টেলিগ্রামে প্রকাশিত এক বার্তায়ও একই তথ্য জানিয়েছেন। যদিও বিস্ফোরণের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com