বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গার্ডিয়ান লাইফ এর সহায়তায় ঋণমুক্ত হলো দুই পরিবারের সদস্যরা পহেলা বৈশাখ উদযাপনে ‘স্মুথনেস উইদাউট লিমিট’ প্রতিশ্রুতি নিয়ে উন্মোচিত হলো অপো এ৬কে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি কেন্দ্রীয় কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত নিটল ইন্স্যুরেন্সের ১০% নগদ লভ্যাংশ ঘোষণা হরিপুরে বিজ্ঞান ও প্রযুক্তিমেলায় পুরুস্কার বিতরণ হয়েছে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাসের প্রস্তাব, অনুমোদন বৃহস্পতিবার আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে বছরজুড়ে, জানাল এনবিআর যুদ্ধবিরতিতে ইতিবাচক ইরান, শর্ত দিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান বাগেরহাট-২ আসনের ভোট নিয়ে আদালতের হস্তক্ষেপ গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’

চট্টগ্রামে সাবেক চেয়ারম্যান আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৪০ Time View

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহির উদ্দীনকে চট্টগ্রাম শহরের একটি আবাসিক হোটেল থেকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর রিয়াজুদ্দিন বাজার এলাকার সফিনা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে জহির উদ্দীনকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আব্দুল করিম বলেন, তার বিরুদ্ধে ছাত্র জনতার উপর হামলা, ভাঙচুর মামলাসহ অসংখ্য মামলার তিনি এজাহারভুক্ত আসামি। এ ছাড়া কোতোয়ালি থানাসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে আরো বেশ কিছু মামলা রয়েছে।

আটক পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS