1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
Title :
অপহরণ ও মুক্তিপণ আদায়ের দায়ে ফতুল্লা থানা কৃষকদলের আহ্বায়ক জুয়েল আরমানকে আইনের আওতায় এনে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি আপনিই কি অপো ক্যাম্পাসের আগামী দিনের লিজেন্ড! লক্ষ্যপূরণে যুক্ত হোন অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে ইসলামী ব্যাংকের সাথে বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড-এর কর্পোরেট চুক্তি স্বাক্ষর আইএফআইসি ব্যাংক ও ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের ৪৩তম এজিএম পিছিয়েছে, নতুন তারিখ ১৬ সেপ্টেম্বর সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখছে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস নর্থ আমে‌রিকায় গবর্ণমেন্ট ল্যবরেট‌রি হাই স্কুল এর  প্রাক্তন ছাত্রদের উৎসবমুখর প‌রি‌বে‌শে বনভোজন

প্রথম প্রান্তিকে প্রাইম ব্যাংকের মুনাফা বেড়েছে ৫৯ শতাংশ

  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ৮.৩৯ পিএম
  • ৬৩ Time View

দেশের শীর্ষ স্থানীয় বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি. ৩১ মার্চ ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ব্যাংকের পরিচালনা পর্ষদ বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫ তারিখে অনুষ্ঠিত পর্ষদ সভায় এই প্রতিবেদন অনুমোদন করেছে।

২০২৫ সালে প্রথম প্রান্তিক শেষে ব্যাংকের কনসোলিডেটেড ভিত্তিতে কর পরবর্তী নিট মুনাফায় ৫৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। ২০২৫ সালের প্রথম প্রান্তিক শেষে ব্যাংকের নিট মুনাফা হয়েছে ২০৯ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ১৩২ কোটি টাকা। ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮৫ টাকা যা গত বছরের একই সময়ে ছিল ১.১৬ টাকা।

২০২৫ এর প্রথম প্রান্তিক শেষে ব্যাংকের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) এবং শেয়ার প্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে যথাক্রমে ৩৪.৪৪ টাকা এবং ১৩.৪৩ টাকা, যা বিগত বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৩০.৭২ টাকা এবং (১.১৯) টাকা।

২০২৫ এ প্রথম প্রান্তিক শেষে কনসোলিডেটেড ভিত্তিতে ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫৭,৬৩৩ কোটি টাকা এবং ঋণ ও অগ্রীম এর পরিমান দাঁড়িয়েছে ৩৩,৬২৩ কোটি টাকা। প্রথম প্রান্তিক শেষে প্রাইম ব্যাংকের ঝুঁকি ভিত্তিক মূলধন পর্যাপ্ততার হার দাঁড়িয়েছে ১৭.০২ শতাংশ।

প্রাইম ব্যাংক পিএলসি সর্বদা উদ্ভবনী ব্যাংকিং সল্যুশন, টেকসই প্রবৃদ্ধি এবং গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com