মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

সূচকের পতনে চলছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৩৭ Time View

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বৃহস্পতিবার (২৪ এপ্রিল) মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা ১০ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৪ দশমিক ৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৮ পয়েন্টে।

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৯ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৫ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৬২ পয়েন্টে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১২২ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৬ টির, কমেছে ১৫৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯১ টি কোম্পানির শেয়ারদর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS