বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গার্ডিয়ান লাইফ এর সহায়তায় ঋণমুক্ত হলো দুই পরিবারের সদস্যরা পহেলা বৈশাখ উদযাপনে ‘স্মুথনেস উইদাউট লিমিট’ প্রতিশ্রুতি নিয়ে উন্মোচিত হলো অপো এ৬কে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি কেন্দ্রীয় কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত নিটল ইন্স্যুরেন্সের ১০% নগদ লভ্যাংশ ঘোষণা হরিপুরে বিজ্ঞান ও প্রযুক্তিমেলায় পুরুস্কার বিতরণ হয়েছে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাসের প্রস্তাব, অনুমোদন বৃহস্পতিবার আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে বছরজুড়ে, জানাল এনবিআর যুদ্ধবিরতিতে ইতিবাচক ইরান, শর্ত দিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান বাগেরহাট-২ আসনের ভোট নিয়ে আদালতের হস্তক্ষেপ গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’

ছাত্র-জনতার ওপর গুলি চালানো ছাত্রলীগ নেতা শিহাব গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৩৩ Time View

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় শিহাব শেখ (২৪) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বারলাহুরিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি রামকান্তপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বারলাহুরিয়া গ্রামের নাসির শেখের ছেলে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত ২ সেপ্টেম্বর শিক্ষার্থী জিসান খান বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন। মামলায় ১৪ জনের নাম উল্লেখসহ ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

ওই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে রামকান্তপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিহাব শেখকে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে বারলাহুরিয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS