1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
Title :
পোশাক কারখানা বন্ধ বা উৎপাদন ব্যাহত করলে আইনানুগ ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসিতে এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা ২ ডিসেম্বর ১ হাজার ৮৩৭ থেকে বেড়ে এলপিজির দাম ২ হাজার ৬০ টাকা ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো সম্পদ চুরির পরও সচল বাইন্যান্স এনসিসি ব্যাংকের প্রয়াত পরিচালকের ১ লাখ ২৪ হাজার শেয়ার যাবে উত্তরাধিকারীদের কাছে লভ্যাংশ ঘোষণা করেছে ওয়াইম্যাক্স ডিএসইতে ৯ কোম্পানির বোর্ড সভার সময়সূচি প্রকাশ লভ্যাংশ ঘোষণা করেছে মেঘনা পেট্রোলিয়াম শ্রমিকদের কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর, শিগগিরই বসছে মজুরি বোর্ড নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ইউনাইটেড ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

  • আপডেট : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৯.১৬ পিএম
  • ৯৩ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য বছরের বিনিয়োগকারীদের নগদ ১৫ শতাংশ হারে লভ্যাংশ দিবে কোম্পানিটি।

সোমবার (২১ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রন্ত এ সিদ্ধান্ত নেয়া হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত হিসাববছরের কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ২৬ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ৭৮ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩০ টাকা ৫৯ পয়সা।

আগামী ২৪ জুন সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ মে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com