বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
২০০৯-২০২৩ সময়ে বিপুল অর্থ পাচার, দাবি তারেক রহমানের পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের কাছে বড় অঙ্কের পাওনা দাবি ইসলামী ব্যাংকের ডিএসইতে দরপতনে শীর্ষে ফারইস্ট ফাইনান্স ডিএসইতে দর বৃদ্ধিতে শীর্ষে সিলভা ফার্মাসিউটিক্যালস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনে শীর্ষে ওরিয়ন ইনফিউশন গার্ডিয়ান লাইফ এর সহায়তায় ঋণমুক্ত হলো দুই পরিবারের সদস্যরা পহেলা বৈশাখ উদযাপনে ‘স্মুথনেস উইদাউট লিমিট’ প্রতিশ্রুতি নিয়ে উন্মোচিত হলো অপো এ৬কে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি কেন্দ্রীয় কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত নিটল ইন্স্যুরেন্সের ১০% নগদ লভ্যাংশ ঘোষণা হরিপুরে বিজ্ঞান ও প্রযুক্তিমেলায় পুরুস্কার বিতরণ হয়েছে

১৪ ঘণ্টা পর ভেসে উঠল সেই শিশুর লাশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২৭ Time View

চট্টগ্রাম নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় নালায় পড়ে নিখোঁজ শিশুটির লাশ প্রায় ১৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে লাশ ভেসে উঠে।

এর আগে, শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে কাপাসগোলা নবাব হোটেলের পাশে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শিশুর নাম সেহরিশ। তার বাবার নাম শহীদ। কোতোয়ালী থানার আসাদগঞ্জ এলাকায় তাদের বাসা।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামে ঝুম বৃষ্টি হয়। রাত সাড়ে ৮টার দিকে কাপাসগোলা এলাকায় একটি ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ নালায় পড়ে যায়। রিকশায় ছয় মাস বয়সী শিশুসহ এক নারী যাত্রী ছিলেন। স্থানীয়রা চালক এবং ওই নারী যাত্রীকে উদ্ধার করেন। তবে, নারীর কোলে থাকা শিশুটি বৃষ্টির পানির স্রোতে ভেসে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, আনসার ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে অংশ নেয়। রাত ১২টা পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও শিশুটির খোঁজ মেলেনি। শনিবার সকালে ফের অভিযান শুরু হয়। সকাল ১০টার দিকে শিশুটির লাশ ভেসে উঠে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS