বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
২০০৯-২০২৩ সময়ে বিপুল অর্থ পাচার, দাবি তারেক রহমানের পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের কাছে বড় অঙ্কের পাওনা দাবি ইসলামী ব্যাংকের ডিএসইতে দরপতনে শীর্ষে ফারইস্ট ফাইনান্স ডিএসইতে দর বৃদ্ধিতে শীর্ষে সিলভা ফার্মাসিউটিক্যালস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনে শীর্ষে ওরিয়ন ইনফিউশন গার্ডিয়ান লাইফ এর সহায়তায় ঋণমুক্ত হলো দুই পরিবারের সদস্যরা পহেলা বৈশাখ উদযাপনে ‘স্মুথনেস উইদাউট লিমিট’ প্রতিশ্রুতি নিয়ে উন্মোচিত হলো অপো এ৬কে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি কেন্দ্রীয় কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত নিটল ইন্স্যুরেন্সের ১০% নগদ লভ্যাংশ ঘোষণা হরিপুরে বিজ্ঞান ও প্রযুক্তিমেলায় পুরুস্কার বিতরণ হয়েছে

গাজীপুরে চীনা নাগরিকের মালিকানাধীন কারখানায় ফিল্মি স্টাইলে ডাকাতি

মোঃ সোহরাব হোসেন
  • আপডেট : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৪৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের কাশিমপুর এলাকায় চীনের এক নাগরিকের মালিকানাধীন ‘টাইগার ব্যাটারি’ নামের একটি কারাখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় কারখানায় নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় কোটি টাকার মালামাল লুট করা হয়েছে বলে দাবি করেছে কারখানা কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) মধ্যরাতে গাজীপুরের কাশিমপুর মেট্রো থানার ১ নম্বর ওয়ার্ডের মাধবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ব্যাটারি তৈরির কারখানার দেয়াল টপকে প্রথমে ৫ ডাকাত কারখানার ভিতরে ঢুকে তিন নিরাপত্তাকর্মীকে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে নিরাপত্তাকর্মীদের হাত পা বেঁধে চট দিয়ে ঢেকে রাখে। এসময় নিরাপত্তাকর্মীদের কাছ থেকে গেট ও কারখানার প্রবেশদ্বারের চাবি নিয়ে কারখানা খুলে। এসময় বাইরে একটি পিকআপভ্যানে থাকা আরও ১০ জন ডাকাত কারখানায় ভেতরে ঢুকে মালামাল লুট করে পিকআপ ভ্যানে তুলতে থাকে। ডাকাত সদস্যরা ব্যাটারি তৈরি মালামাল, তৈরি ব্যাটারি, দুটি ল্যাপটপ ও সাতটি কম্পিউটার, সিসি ক্যামেরা ডিভাইসসহ প্রায় কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

কারখানার চায়না পরিচালক ইউই জু’- এর সহকারী (দোভাষী) সুমন মিয়া বলেন, রাত তিনটার দিকে ডাকাতির খবর পেয়ে কারখানায় যাই।  গিয়ে দেখি ডাকাতরা নিরাপত্তাকর্মীদের মারধর ও হাতপা বেঁধে রেখে কারখানার ব্যাটারি তৈরির মালামাল, ল্যাপটপ, কম্পিউটার, সিসি ক্যামেরার কন্ট্রোল বক্সসহ প্রায় কোটি টাকার মালামাল নিয়ে গেছে।

কাশিমপুর মেট্রো থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ডাকাতির খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য পুলিশ টিম কাজ করছে। শিগগির মালামাল উদ্ধারসহ ডাকাত সদস্যদের আটক করতে সক্ষম হবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS