বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
২০০৯-২০২৩ সময়ে বিপুল অর্থ পাচার, দাবি তারেক রহমানের পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের কাছে বড় অঙ্কের পাওনা দাবি ইসলামী ব্যাংকের ডিএসইতে দরপতনে শীর্ষে ফারইস্ট ফাইনান্স ডিএসইতে দর বৃদ্ধিতে শীর্ষে সিলভা ফার্মাসিউটিক্যালস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনে শীর্ষে ওরিয়ন ইনফিউশন গার্ডিয়ান লাইফ এর সহায়তায় ঋণমুক্ত হলো দুই পরিবারের সদস্যরা পহেলা বৈশাখ উদযাপনে ‘স্মুথনেস উইদাউট লিমিট’ প্রতিশ্রুতি নিয়ে উন্মোচিত হলো অপো এ৬কে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি কেন্দ্রীয় কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত নিটল ইন্স্যুরেন্সের ১০% নগদ লভ্যাংশ ঘোষণা হরিপুরে বিজ্ঞান ও প্রযুক্তিমেলায় পুরুস্কার বিতরণ হয়েছে

নিষিদ্ধ ছাত্রলীগের রাবি শাখার সহসভাপতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৪৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার সহসভাপতি মো. তাওহীদুল ইসলাম দুর্জয়কে (২৮) গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।

আজ শুক্রবার (১৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। এর আগে গতকাল বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার দুর্জয় সদরের যাত্রাপুর ইউনিয়নের কালির আলগা গ্রামের মোতালেব আলীর ছেলে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. বজলার রহমান বলেন, ‘আওয়ামী লীগের সময়ে ছাত্র-জনতার ওপর হামলাকারী ও বিভিন্ন সময়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাকারী রাবি ছাত্রলীগের সহসভাপতি তাওহীদুলকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।’

এ ছাড়া পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS