1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
Title :
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো

ঢাকায় এলেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ

  • আপডেট : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩.২৭ পিএম
  • ৬৫ Time View

দীর্ঘ ১৫ বছর পর বৈঠকে বসছে বাংলাদেশ-পাকিস্তান। পররাষ্ট্র দফতর পরামর্শ-এফওসি’তে অংশ নিতে ঢাকায় এসেছেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ।

জানা গেছে, থাই এয়ারওয়েজের একটি বিমানে পাকিস্তান থেকে ব্যাংকক হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন আমনা বালুচ। রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে তার উঠার কথা রয়েছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৫ বছর পর বৈঠকে বসছে বাংলাদেশ-পাকিস্তান। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পররাষ্ট্র দপ্তর পরামর্শ (এফওসি) শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে বাংলাদেশ পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন। অন্যদিকে, পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব আমনা বালুচ।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, দীর্ঘদিন পর হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান এফওসি বৈঠকে পাকিস্তানের পক্ষ থেকে দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে বুধবার ঢাকায় আসছেন। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুই দেশের মধ্যকার বৈঠকটি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশ পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন।

পাকিস্তানের পররাষ্ট্র সচিব বৃহস্পতিবার এফওসি বৈঠকের পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

উল্লেখ্য, চলতি মাসের শেষ সপ্তাহে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় আসতে পারেন। ২০১২ সালের পর এটাই হতে যাচ্ছে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। যদিও তার সফরের নির্দিষ্ট তারিখ এখনো ঠিক হয়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com