নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধা-২ (সদর) আসনে সাবেক সংসদ সদস্য, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবীরকে দিনাজপুর থেকে গ্রেফতার করেছে পুলশ। তার বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) তাকে গ্রেফতার করা হয়।
দিনাজপুর জেলা পুলিশ সুপার মারুফাত হোসাইন জানান, আত্মগোপনে থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর শহরের ঈদগাঁ বস্তি এলাকার তার বোনের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গত মার্চ মাসের ১ তারিখ থেকে সাবেক সংসদ সদস্য সারোয়ার কবীর তার বোন প্রফেসর আফরোজা পারভিন কবীরের বাসায় আত্মগোপনে ছিলেন।
পুলিশ সুপার জানান, তিনি গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি গাইবান্ধা সদর উপজেলা চেয়ারম্যান ও সবশেষ গাইবান্ধা সদর আসনের স্বতন্ত্র এমপি ছিলেন। সারোয়ার কবীর দুইটি মামলার এজাহারভুক্ত আসামি।
আটক সারোয়ার কবীরকে রাতেই গাইবান্ধা পুলিশের একটি বিশেষ টিমের কাছে হস্তান্তর করা হয়েছে।