বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
২০০৯-২০২৩ সময়ে বিপুল অর্থ পাচার, দাবি তারেক রহমানের পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের কাছে বড় অঙ্কের পাওনা দাবি ইসলামী ব্যাংকের ডিএসইতে দরপতনে শীর্ষে ফারইস্ট ফাইনান্স ডিএসইতে দর বৃদ্ধিতে শীর্ষে সিলভা ফার্মাসিউটিক্যালস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনে শীর্ষে ওরিয়ন ইনফিউশন গার্ডিয়ান লাইফ এর সহায়তায় ঋণমুক্ত হলো দুই পরিবারের সদস্যরা পহেলা বৈশাখ উদযাপনে ‘স্মুথনেস উইদাউট লিমিট’ প্রতিশ্রুতি নিয়ে উন্মোচিত হলো অপো এ৬কে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি কেন্দ্রীয় কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত নিটল ইন্স্যুরেন্সের ১০% নগদ লভ্যাংশ ঘোষণা হরিপুরে বিজ্ঞান ও প্রযুক্তিমেলায় পুরুস্কার বিতরণ হয়েছে

গাজীপুরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরনে একই পরিবারের ৩ জন দগ্ধ

মোঃ সোহরাব হোসেন
  • আপডেট : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৪৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের গাছা থানা হারিকেন এলাকায় একটি বাসায় লাইনের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের নারী শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৬টার িদিকে এই ঘটনা ঘটে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

দগ্ধরা হলেন— গার্মেন্টস কর্মী হারিস মিয়া (৫০) ও তার স্ত্রী আয়েশা আক্তার (৪০) এবং তাদের স্কুল পড়ুয়া ছেলে মইনুল ইসলাম (১২)।

তাদের বাড়ি সিলেটের সুনামগঞ্জে, বর্তমানে তারা গাজীপুর এলাকায় ভাড়া থাকেন বলে জানিয়েছেন স্বজনরা।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা স্বজন লিপি আক্তার বলেন, ‘মঙ্গলবার রান্না ঘরে গিয়ে গ্যাসের চুলা জ্বালানো মাত্রই বিস্ফোরণ হয়। পরে জানতে পারি লাইনের লিকেজ থেকে ওই ঘরে আগেই গ্যাস জমে ছিল। কিন্তু বিষয়টি কেউ টের পায়নি। ঘরের তিনজন দগ্ধ হয়েছে।’ 

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর থেকে একই পরিবারের তিন জনকে দগ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে হারিস মিয়ার শরীরে ৮৮ শতাংশ দগ্ধ, আয়েশা আক্তারের শরীরে ৯০ শতাংশ ও মইনুল ইসলামের শরীরে ৮৫ শতাংশ দগ্ধ হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS