1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

সেনাপ্রধানের ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন

  • আপডেট : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৭.১৫ পিএম
  • ১০০ Time View

বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দের প্রথম দিন পয়লা বৈশাখে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটি জাতীয় মন্দির প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈচিত্র্যময় পরিবেশনার আয়োজন করে। সেখানে সেনাপ্রধান অনুষ্ঠানমালা উপভোগ করেন।

সোমবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শুভেচ্ছা বিনিময়ন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

দেশজুড়ে নববর্ষ উদযাপন হচ্ছে। পয়লা বৈশাখে ঐক্য, সম্প্রীতির বার্তা এবং অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিবাদের বার্তা উচ্চারিত হচ্ছে উৎসব উদযাপনের আয়োজনগুলোতে।

পয়লা বৈশাখে ঢাকার জাতীয় গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনায় নববর্ষ উদযাপন চলছে।

জাতীয় মন্দিরে নববর্ষের অনুষ্ঠান মঞ্চে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। 

এ সময় দেশবাসীর প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও জাতীয় ঐক্যের বার্তা  দেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com