1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
Title :
জীবননগর সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক মাধবপুর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব টাঙ্গাইলে নিহত বাস মালিকদের পরিবারকে অনুদান ও সম্মাননা প্রদান টাঙ্গাইলে ভাষা কর্মশালা ও পুরষ্কার বিতরণ সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন আনোয়ারুল হক সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নিটল ইন্স্যুরেন্স

যুক্তরাষ্ট্রে ৩০ দিনের বেশি থাকলে নাম নথিভুক্ত না করলে কারাদণ্ড

  • আপডেট : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৩.৩১ এএম
  • ১১০ Time View

বৈধ ভিসা থাকলেও যুক্তরাষ্ট্রে ৩০ দিনের বেশি অবস্থান করলে নাম নথিভুক্ত করতে হবে, না হলে জেলে যেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এক্সে এক পোস্টে লিখেছে, যে বিদেশি নাগরিকেরা ৩০ দিনের বেশি সময় ধরে আমেরিকায় রয়েছেন, তাদের সরকারের কাছে নাম নথিভুক্ত করতে হবে। না করলে জরিমানা, এমনকি কারাদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। এই পোস্টে ট্রাম্পের দপ্তরকে ট্যাগ করেছে প্রশাসন। তাদের আরও হুঁশিয়ারি, এই নিয়ম না মেনে চললে দেশ থেকে বের করে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে আমেরিকায় ফেরার পথ চিরতরে বন্ধ হতে পারে। যারা যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা বা শিক্ষার্থী ভিসায় রয়েছেন, তারাও এই নিয়ম মানতে এবার থেকে বাধ্য থাকবেন। 

রিপোর্ট বলছে, আমেরিকায় অভিবাসীদের সন্তানের বয়স ১৪ পার হলে তাদের নতুন করে সরকারি দপ্তরে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। নতুন করে আঙুলের ছাপ দিতে হবে। ১৪তম জন্মদিনের ৩০ দিনের মধ্যে এই কাজ করতে হবে তাদের। 

হোমল্যান্ড নিরাপত্তা বিভাগের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, অভিবাসীদের সন্তানের বয়স ১৮ পার হলে তাদের সবসময় আমেরিকায় বসবাসের অনুমোদনের বৈধ নথি সঙ্গে রাখতে হবে। আমেরিকায় বসবাসকারী কানাডার নাগরিকদের জন্যও এই নিয়ম প্রযোজ্য। রয়টার্স

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com