বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
২০০৯-২০২৩ সময়ে বিপুল অর্থ পাচার, দাবি তারেক রহমানের পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের কাছে বড় অঙ্কের পাওনা দাবি ইসলামী ব্যাংকের ডিএসইতে দরপতনে শীর্ষে ফারইস্ট ফাইনান্স ডিএসইতে দর বৃদ্ধিতে শীর্ষে সিলভা ফার্মাসিউটিক্যালস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনে শীর্ষে ওরিয়ন ইনফিউশন গার্ডিয়ান লাইফ এর সহায়তায় ঋণমুক্ত হলো দুই পরিবারের সদস্যরা পহেলা বৈশাখ উদযাপনে ‘স্মুথনেস উইদাউট লিমিট’ প্রতিশ্রুতি নিয়ে উন্মোচিত হলো অপো এ৬কে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি কেন্দ্রীয় কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত নিটল ইন্স্যুরেন্সের ১০% নগদ লভ্যাংশ ঘোষণা হরিপুরে বিজ্ঞান ও প্রযুক্তিমেলায় পুরুস্কার বিতরণ হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৩৪ Time View

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (১২ এপ্রিল) সকালে চট্টগ্রাম-সিলেট মহাসড়কের কবসা উপজেলার কুটি চৌমুহনীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের রহিছ মিয়ার ছেলে আকাশ (৩৫) ও কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আনিসুর রহমানের ছেলে আমির হোসেন (৩৪)। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছে। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে সিয়াম পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়ায় আসছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি কয়লাবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাকে থাকা কয়লার মালিক আমির হোসেন ঘটনাস্থলেই
নিহত হন এবং ট্রাক চালক আকাশ গুরুতর আহত হয়। আকাশকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তিনিও মারা যান। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাত হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুন রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত আমির হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। দুর্ঘটনার শিকার ট্রাক ও বাসটি উদ্ধার করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS