বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
২০০৯-২০২৩ সময়ে বিপুল অর্থ পাচার, দাবি তারেক রহমানের পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের কাছে বড় অঙ্কের পাওনা দাবি ইসলামী ব্যাংকের ডিএসইতে দরপতনে শীর্ষে ফারইস্ট ফাইনান্স ডিএসইতে দর বৃদ্ধিতে শীর্ষে সিলভা ফার্মাসিউটিক্যালস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনে শীর্ষে ওরিয়ন ইনফিউশন গার্ডিয়ান লাইফ এর সহায়তায় ঋণমুক্ত হলো দুই পরিবারের সদস্যরা পহেলা বৈশাখ উদযাপনে ‘স্মুথনেস উইদাউট লিমিট’ প্রতিশ্রুতি নিয়ে উন্মোচিত হলো অপো এ৬কে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি কেন্দ্রীয় কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত নিটল ইন্স্যুরেন্সের ১০% নগদ লভ্যাংশ ঘোষণা হরিপুরে বিজ্ঞান ও প্রযুক্তিমেলায় পুরুস্কার বিতরণ হয়েছে

ঢাকা থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থী সাতক্ষীরায় উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৩১ Time View

কার রামপুরা এলাকা থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থী আরেফিন কামরুল ইসলামকে (১৭) সাতক্ষীরার নিউ মার্কেট এলাকার একটি চায়ের দোকান থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১২ এপ্রিল) ভোররাতে তাকে উদ্ধার করা হয়।

সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান হোসেন জানান, সদর থানার একটি টিম ভোররাতে নিউ মার্কেট এলাকা থেকে আরেফিন কামরুল ইসলামকে উদ্ধার করে। তাকে সাতক্ষীরা সদর থানা হেফাজতে রাখা হয়েছে। তাকে রামপুরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে সাতক্ষীরা সদর থানার হেফাজতে থাকা আরেফিন কামরুল ইসলাম জানান, বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে বৃহস্পতিবার বিকেলে সে ল্যাপটপ মেরামতের উদ্দেশ্যে এলিফ্যান্ট রোডের একটি দোকানে যাচ্ছিল। পথিমধ্যে মগবাজার ফ্লাইওভার থেকে নামার পথে কতিপয় অজ্ঞাত ব্যক্তি তাকে ধরে কয়েকবার ঘাড় ঘোরানো দেয়। এতে সে অজ্ঞান হয়ে পড়ে। পরবর্তীতে দুর্বৃত্তরা তাকে অজ্ঞাত স্থানে নিয়ে মারধর করে। একপর্যায়ে সে তাদের কবল থেকে পালিয়ে কয়েক ঘণ্টা হেঁটে সাতক্ষীরার নিউমার্কেট এলাকায় একটি চায়ের দোকানে যায়। সেখান থেকে সে তার বাবা হারুন-অর-রশিদের সঙ্গে যোগাযোগ করে।

আরেফিন কামরুল ইসলামের বাবা হারুন-অর-রশিদ জানান, পাঁচ লাখ টাকা মুক্তিপণের দাবিতে তার ছেলেকে অপহরণ করে দুর্বৃত্তরা। ছেলেকে ছাড়াতে তিনি ২৬ হাজার টাকাও পরিশোধ করেন। কিন্তু তাতে কাজ না হওয়ায় তিনি পুলিশের শরণাপন্ন হন। পুলিশ নারায়ণগঞ্জের কয়েক জায়গায় অভিযানও চালায়। ভোররাতে ছেলের ফোন পেয়ে তিনি সাতক্ষীরাতে আসেন।

পাঁচ লাখ টাকা মুক্তিপণের দাবিতে বৃহস্পতিবার বিকেলে অপহৃত হয় খিলগাঁও উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী আরেফিন কামরুল ইসলাম। পরে তাকে ফিরে পেতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২৬ হাজার টাকা পরিশোধ করা হয়। কিন্তু এতেও তার ছেলেকে ফিরে পেতে ব্যর্থ হয়ে রামপুরা থানায় একটি জিডি করেন পূর্ব রামপুরার সালামবাগ মসজিদ এলাকার বাসিন্দা হারুন-অর-রশিদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS