বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
২০০৯-২০২৩ সময়ে বিপুল অর্থ পাচার, দাবি তারেক রহমানের পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের কাছে বড় অঙ্কের পাওনা দাবি ইসলামী ব্যাংকের ডিএসইতে দরপতনে শীর্ষে ফারইস্ট ফাইনান্স ডিএসইতে দর বৃদ্ধিতে শীর্ষে সিলভা ফার্মাসিউটিক্যালস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনে শীর্ষে ওরিয়ন ইনফিউশন গার্ডিয়ান লাইফ এর সহায়তায় ঋণমুক্ত হলো দুই পরিবারের সদস্যরা পহেলা বৈশাখ উদযাপনে ‘স্মুথনেস উইদাউট লিমিট’ প্রতিশ্রুতি নিয়ে উন্মোচিত হলো অপো এ৬কে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি কেন্দ্রীয় কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত নিটল ইন্স্যুরেন্সের ১০% নগদ লভ্যাংশ ঘোষণা হরিপুরে বিজ্ঞান ও প্রযুক্তিমেলায় পুরুস্কার বিতরণ হয়েছে

শার্শায় ট্রাকচাপায় নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৩৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ যশোর-বেনাপোল মহাসড়কের শার্শায় ট্রাকচাপায় তানিয়া খাতুন (৩১) নামে এক নারী মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ৯ টার দিকে মহাসড়কের ত্রিমোহিনী শ্যামলাগাছী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানিয়া শার্শা উপজেলার লাউতারা গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে এবং সেলিম হোসেনের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তানিয়া খাতুন তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে শার্শা থেকে নাভারণ যাচ্ছিলেন। পথে ত্রিমহিনী শ্যামলাগাছী মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে বেনাপোলগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-৮৪-০২২৪) তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তানিয়া ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। তার স্বামী সেলিম হোসেনও আহত হয়েছেন।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ওসি) রোকনুজ্জামান জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে শার্শা থানা পুলিশ ও নাভারণ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যানবাহন চলাচল স্বাভাবিক করে। নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানান তিনি। গতি নিয়ন্ত্রণ করতে প্রতিনিয়ত পথচারীদের সচেতন করা হচ্ছে জানান তিনি।

এদিকে যশোর-বেনাপোল মহাসড়কে দ্রুতগতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের সন্তোষজনক ভূমিকা না থাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনায় জীবন হারাচ্ছে মানুষ। গত এক সপ্তাহে এই মহাসড়কটিতে যানবাহনের চাপায় ৬ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এদিকে মহাসড়কে অবাধ নসিমন, করিমন ও ইঞ্জিনচালিত ভ্যান চলাচলের সংকীর্ণ মহাসড়কে দুর্ঘটনার বড় কারণ হলেও তা বন্ধ হচ্ছে না।

অভিযোগ রয়েছে অবৈধ যানবাহন থেকে নিয়মিত পুলিশের নামে কিছু মানুষ অর্থনৈতিক সুবিধা নিয়ে থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS