বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
২০০৯-২০২৩ সময়ে বিপুল অর্থ পাচার, দাবি তারেক রহমানের পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের কাছে বড় অঙ্কের পাওনা দাবি ইসলামী ব্যাংকের ডিএসইতে দরপতনে শীর্ষে ফারইস্ট ফাইনান্স ডিএসইতে দর বৃদ্ধিতে শীর্ষে সিলভা ফার্মাসিউটিক্যালস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনে শীর্ষে ওরিয়ন ইনফিউশন গার্ডিয়ান লাইফ এর সহায়তায় ঋণমুক্ত হলো দুই পরিবারের সদস্যরা পহেলা বৈশাখ উদযাপনে ‘স্মুথনেস উইদাউট লিমিট’ প্রতিশ্রুতি নিয়ে উন্মোচিত হলো অপো এ৬কে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি কেন্দ্রীয় কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত নিটল ইন্স্যুরেন্সের ১০% নগদ লভ্যাংশ ঘোষণা হরিপুরে বিজ্ঞান ও প্রযুক্তিমেলায় পুরুস্কার বিতরণ হয়েছে

ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষাকেন্দ্রে আগুন

আব্দুর রশিদ
  • আপডেট : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৩৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে গেছে কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দুটি কক্ষ ও একটি স্টোর রুম। এই স্কুলটি শুরু হওয়া এসএসসি পরীক্ষায় জেলার অন্যতম একটা পরীক্ষা কেন্দ্র। পুড়ে যাওয়া কক্ষ দুইটির মধ্যে একটি পরীক্ষাকেন্দ্রের রুম।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বিদ্যালয়টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. রবিউল ইসলাম।

খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। কিন্তু ততক্ষণে বিদ্যালয়ের দুটি শ্রেণিকক্ষ ও একটি স্টোর রুমের আসবাবপত্রসহ চেয়ার-টেবিল পুড়ে যায়। এতে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হবে বলে ধারণা করা হচ্ছে।

আগুনের সূত্রপাত ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে খবর পেয়ে রাত ১০টার দিকে বিদ্যালয় পরিদর্শন করেন বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রশাসক ইসরাত ফারজানা। তিনি বলেন, আমরা এখানও নিশ্চিত নই কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে। এ বিষয়ে তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তারা দিনের বেলায় সব কিছু খতিয়ে দেখবে।

তিনি আরও জানান, এ ঘটনার কারণে চলমান এসএসসি পরীক্ষা ব্যাহত হবে না। পরীক্ষাকেন্দ্রের একটি কক্ষ পুড়ে গেছে। সেই কক্ষের পরীক্ষা অন্য কক্ষে নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS